1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন অবৈধ কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ পাচারকালে ৪ জেলে আটক সুন্দরবনে নিষিদ্ধ জালে মাছ শিকার ৩ জেলে সহ নৌকা আটক পাইকগাছার শ্রীলেখা হত্যা মামলায় আটক ২ জনের ৩ দিনের রিমান্ড শেষে অগ্রগতি কোন দিকে? পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাদ্য সরবরাহ, স্বাস্থ্য ঝুঁকিতে প্রায় ১৭ হাজার শিশু শিক্ষার্থী! পাইকগাছায় গলায় রশি দিয়ে স্কুল শিক্ষকের আত্নহত্যা ! এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কাল সৈয়দপুরে পরীক্ষার্থী তিন হাজার ৮৭৬ জন সাতক্ষীরার শ্যামনগর উপকূলে সুপেয় পানির সংকট, দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে পাইকগাছায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা

উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকার বিজয় নিশ্চিতে কাজ করতে হবে

  • প্রকাশিত : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১০২ বার পঠিত
soyedpur-3931

মহিলা আওয়ামী লীগের কর্মীসভ


 

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর::


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ আসনে ( সৈয়দপুর -কিশোরগঞ্জ) নৌকার মনোনীত প্রার্থী জাকির হোসেন বাবুলকে বিজয়ী করতে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে সকলকে।

নির্বাচন আচরণবিধি মেনে এখন থেকেই এ আসনের ভোটারদের বাড়ি বাড়ি যেতে হবে।

সরকারের উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে নৌকার পক্ষে গণজোয়ার সৃস্টি করতে হবে। একইসাথে বিএনপি-জামাত জোটের নির্বাচন বানচালের ষড়যন্ত্র মোকাবেলা করতে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকতে হবে।

কথাগুলো বলেছেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় সৈয়দপুর উপজেলা ও মহিলা আওয়ামী লীগের আয়োজনে নৌকা মার্কার সমর্থনে কর্মীসভায় তারা ওইসব কথা বলেন। সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এসভায় সভাপতিত্ব করেন পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রাফিকা আকতার জাহান।

সভায় প্রধান ও বিশেষ বক্তার বক্তব্য বলেন যথাক্রমে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি বনশ্রী বিশ্বাস স্মৃতি কণা রায় ও সাংগঠনিক সম্পাদক মরিয়ম বিনতে হুসাইন খেয়া। পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর কাজী জাহানারা বেগমের সঞ্চালনায় ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার বিনির্মানে আওয়ামী লীগের বিকল্প নেই উল্লেখ করে গণতন্ত্র রক্ষায় আওয়ামী লীগকে জনগনের ভোটে পুনরায় ক্ষমতায় আনতে হবে জানিয়ে বিশেষ অতিথির বক্তব্য বলেন,কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ নেত্রী কুলসুম ইসলমা শিল্পী,সৈয়দপুর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সানজিদা বেগম লাকী ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা প্রমুখ।

কর্মীসভায় উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রাফিকা আকতার জাহান বলেন আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থী জাকির হোসেন বাবুলের বিজয় সুনিশ্চিত করতে মহিলা আওয়ামী লীগ নিরলসভাবে কাজ করে যাবে। এজন্য খুব শিগগির কর্ম পরিকল্পনা গ্রহণ করা হবে। তিনি নির্বাচন আচরণবিধি মেনে সকল নেতাকর্মীদের এখন থেকে ভোটারদের সাথে যোগাযোগ করাসহ প্রচারণা চালানোর আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর