- নিজস্ব প্রতিনিধি ::
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনির একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীণ শ্রেণীকক্ষের ঝুলন্ত ফ্যান খুলে পড়ে আফিয়া ইভনাত আলভী (৬) নামে প্রথম শ্রেণির এক ছাত্রী গুরুতর আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ১১ টার দিকে উপজেলার ৪৭ নং হাউলী প্রতাপকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর কক্ষে। সে প্রতাপকাটি গ্রামের আব্দুল কুদ্দুস খানের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, ঘটনার সময় শ্রেণিকক্ষে ক্লাস চলাকালীন ফ্যানটি চালু অবস্থায় খুলে অফিয়া ইভনাত আলভীর নাকের উপর হাতলটি পড়ে। যাতে তার নাক ও মুখ কেটে গুরুতর যখম হয়।
তাৎক্ষণিক তাকে স্থানী কপিলমুনি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক সেলাই ও চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক।
প্রধান শিক্ষক পিনাকী সাধু বলেন, নতুন বিল্ডিং’এর শ্রেণিকক্ষে ফ্যানটি লাগানো ছিল। ফ্যানটি ছাড়িয়ে পড়ার তাৎক্ষণিক কারণ জানাতে না পারলেও ফ্যানটি প্রথমে টেবিল ও সেখান থেকে ছিটকে তার হাতলটি ঐ ছাত্রীর নাকে গিয়ে লাগে বলে নিশ্চিত করেন তিনি।
নিয়মিত শ্রেণিকক্ষ পরীক্ষা না করায় দায়িত্বহীনতার বিষয়টি অস্বীকার করলেও চিকিৎসা ব্যায়ভার প্রতিষ্ঠান থেকে কিরা হচ্ছে জানিয়ে সর্বশেষ শিশুটি সুস্থ্য রয়েছেন বলে জানান।
ঘটনায় তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় অভিভাবকসহ সচেতন মহল।