1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে মত বিনিময় সভা সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে সহায়তার চেক বিতরণ কয়রায় সুশীলনের প্রকল্প অবহিতকরন সভা  সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের  বিবস্ত্র মরদেহ উদ্ধার আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে হলে যে ২ অভিশাপ কাটাতেই হবে ফাইনাল পর্যন্ত মিলে গেল ভবিষ্যদ্বাণী, চ্যাম্পিয়ন দলের নামও জানিয়েছেন ‘জ্যোতিষী’ পাইকগাছায় প্রাকৃতিক উৎসের ৪ লাখ চিংড়ি পিএল জব্দ, নদীতে অবমুক্ত আলোকিত মানুষ হতে হলে পড়াশোনা মনোযোগ দিতে হবে – সৈয়দপুরে বিলকিস ইসলাম এমপি জুলাইয়ে কখনোই বিশ্বকাপ জেতেনি মেসিরা মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

কয়রায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে মত বিনিময় সভা

  • প্রকাশিত : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১২ বার পঠিত
কয়রা প্রতিনিধি:

কয়রায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) বেলা ১১ টায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কয়রা উপজেলা এজেন্ট শাখা এই মতবিনিময় ও উন্নয়ন সভার আয়োজন করে। এতে উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার লোকজন সহ ব্যাংকের গ্রাহকরা উপস্থিত ছিলেন।

কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও  ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ সাঈদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক পিএলসি পাইকগাছা শাখার ব্যবস্থাপক মুহাঃ আবু জাফর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাইকগাছা শাখার এজেন্ট ব্যাংকের ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন। এতে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবী আমির মাওলানা জিএম রফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ আজাদ, কালনা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইউনুস আলী, উত্তর চক কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাসুদুর রহমান, মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন, ঘুঘরাকাটি ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সুজাউদ্দিন, ইসলামী ব্যাংক কয়রা এজেন্ট শাখার ইনচার্জ আঃ মান্নান, পাতাখালী মাদ্রাসার অবসরপ্রাপ্ত  প্রভাষক আঃ রব, উত্তর চক কামিল মাদ্রাসা পরিচালনা কমিটির  সভাপতি হাফেজ জাহাঙ্গীর আলম, কালনা মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহবাজ হোসেন, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম, ব্যাংকের গ্রাহক মাষ্টার কোহিনুর আলম, সাজিদা খাতুন।
এ সময় বক্তারা বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থাকে সুসংহত করার পাশাপাশি সুদবিহীন অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তারা গ্রাহকদের আস্থা অর্জনে ব্যাংকের বিভিন্ন সেবা ও কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে গ্রাহকসেবার মান আরও উন্নত করতে আধুনিক, সহজ ও সময়োপযোগী সেবা নিশ্চিত করার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংকিং শুধু একটি আর্থিক ব্যবস্থা নয়, এটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী অর্থনীতির একটি কার্যকর মডেল।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর