1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির কয়রায় নিরাপদ পানির সংকট নিরসনে গনতান্ত্রিক সংলাপ পাইকগাছা স্বাস্থ্য প.প. কর্মকর্তার জিয়া প্রাইমারী হেলথ কেয়ার সেন্টার পরিদর্শন সৈয়দপুরে আন্তর্জাতিক সুন্নী কনফারেন্স সম্পন্ন, মুসলিম উম্মাহর ঐক্য ও ধর্মীয় সম্প্রীতির আহবান কয়রায় পাওনা টাকা চাওয়ায় প্রাণনাশের হুমকি, প্রতিকারে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন  মক্কা চুক্তিতে অংশ গ্রহণ করা না করা নিয়ে দাদাদের কপালে চিন্তার ভাজ…! ডুমুরিয়ায় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা বিষয়ক গণশুনানি তিন মাস পর খুলছে সুন্দরবন, ফিরছে জেলেদের ব্যস্ততা জীবিকার আশায় নৌকা-জাল প্রস্তুত, বনে নামার আগেই ঋণের বোঝা; সঙ্গে দস্যু আতঙ্ক কপিলমুনিতে কন্যা ইসরাত জাহান মুন্নিকে পিতা মহাসিন খাঁন’র ত্যাজ্য ঘোষণা পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ পালনে প্রস্তুতিমূলক সভা

কয়রায় নিরাপদ পানির সংকট নিরসনে গনতান্ত্রিক সংলাপ

  • প্রকাশিত : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৪৬ বার পঠিত
koyra-17415
  • কয়রা (খুলনা) প্রতিনিধি ::

খুলনার কয়রা উপজেলার আমাদী ,বাগালি, মহারাজপুর ,মহেশ্বরীপুর, কয়রা সদর ও উত্তর বেদকাশি ইউনিয়ন বর্তমানে নিরাপদ পানির সমস্যার মুখোমুখি।

জলবায়ু পরিবর্তন,পরিবেশগত অবক্ষয় ও মানবাধিকার রক্ষায় ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশ-এর সহায়তায় বারসিক ৪ বছর মেয়াদি “এনগেজ প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের অংশ হিসেবেই নাগরিক ও কর্তৃপক্ষের সংযোগ ঘটাতে এবং টেকসই সমাধান খুঁজতে গণতান্ত্রিক সংলাপের আয়োজন করে।

৩১ আগস্ট ( সোমবার) সকাল ১০ টায় মানবকল্যাণ ইউনিটের কনফারেন্স রুমে বারসিক এনগেজ প্রকল্পের আয়োজনে এই সংলাপ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী, ইস্তিয়াক আহমেদ ও কয়রা উপজেলা পানি কমিটির সভাপতি এইচ এম শাহাবুদ্দিন। উপজেলা সিএসও কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনুর পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন বারসিক এনগেজ প্রকল্পের এরিয়া অফিসার বাবলু জোয়ারদার।

আরও বক্তব্য রাখেন কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওলিউল্লাহ, কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেন, পরিবেশ সাংবাদিক রিয়াছাদ আলী, আমাদী ইউনিয়ন সি এস ও সভাপ্রধান উন্মে হাবিবা, বাগালি ইউনিয়ন সিএসও সদস্য সচিব তাপস কুমার, উত্তর বেদকাশী সি এস ও সভাপ্রধান শিফালী মুন্ডা, মহেশ্বরীপুর ইউনিয়ন সি এস ও সভাপ্রধান নাসরিন সুলতানা , আমাদি ইউনিয়ন সি এস ও সদস্য সচিব রাসেল আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের নিজেদের সচেতন হতে হবে। পানি সমস্যা রয়েছে কয়রাতে। এই সমস্যার সমাধানে সবাইকে একসাথে সমন্বয়ের সাথে কাজ করতে হবে। তারা আরও বলেন, একটি ড্রাম কোন স্থায়ী কোন সমাধান নয়। নিরাপদ পানির উৎস নির্বাচন, পানির মান পরীক্ষা, রক্ষনাবেক্ষন ও স্থানীয় পর্যায়ে জবাবদিহিতা ও স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। আমাদের এলাকায় প্রাকৃতিক জলাধার গুলো আছে সেগুলো এলাকা উপযোগী পুনঃ: খনন করা এবং সংরক্ষণ করা খুব জরুরী তাহলে হয়তোবা কিছুটা হলেও পানির সমস্যা সমাধান করা যাবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর