1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কপিলমুনিতে কন্যা ইসরাত জাহান মুন্নিকে পিতা মহাসিন খাঁন’র ত্যাজ্য ঘোষণা পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ পালনে প্রস্তুতিমূলক সভা সাতক্ষীরা আদালতে শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন ঢাকায় অগ্নিদগ্ধে আহত শ্রমিকদেরমাঝে সমাজকল্যাণ মন্ত্রীর দেওয়া চেক বিতরন সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক (পশু পালন) আসাদুজ্জামানকে দুর্নীতির দায়ে শাস্তি মূলক বদলি ডুমুরিয়ায় রঙিন মাছ ও সমন্বিত খামারে যুবক রাহুলের বাজিমাত: বছরে আয় ১৫-২০ লাখ টাকা কয়রায় বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা পাইকগাছায় অবৈধ দখলে থাকা ভিপি ও সরকারি সম্পত্তি উদ্ধারে তৎপর উপজেলা ভূমি প্রশাসন, রাজস্ব আদায় প্রায় দেড় কোটি টাকা “বাতিলের চ্যালেঞ্জ মোকাবেলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে”—মাওলানা আব্দুর রব ইউসুফী কয়রায় প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ পালনে প্রস্তুতিমূলক সভা

  • প্রকাশিত : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৩১৬ বার পঠিত
nazrul-17406
  • নিজস্ব প্রতিনিধি ::

খুলনার পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ পালনে এক প্রস্তুতিমূলক সভা রবিবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশিকার আলোকে উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দের মধ্যে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আজহারুল ইসলাম, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রওশনা পারভীন, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিউম আক্তার এবং এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া।

রাজনীতিবিদ ও সামাজিক ব্যক্তিবর্গ উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আবদুল মজিদ, জামায়াতে ইসলামী খুলনা জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সদস্য সচিব এস এম ইমদাদুল হক, তুষার কান্তি মন্ডল, বীর মুক্তিযোদ্ধা রণজিৎ কুমার সরকার, ষোলআনার সভাপতি জিএম শুক্রুজ্জামান ও মাওলানা আশরাফুল ইসলাম।

শিক্ষাবিদ ও প্রতিষ্ঠান প্রধানগণ: ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপল বাইন, প্রধান শিক্ষক মো. আব্দুল ওহাব, দেবাশীষ সরদার, রহিমা আখতার শম্পা, অঞ্জলী রাণী শীল ও মডেল মসজিদের ইমাম মো. আশরাফুল ইসলাম।

এছাড়াও সভায় স্থানীয় এমসি শওকত হোসেন, সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে গুরুত্বপূর্ন মতামত ব্যক্ত করেন।

সভায় বক্তারা আগামী ৩১ আগস্ট দেশব্যাপী একযোগে অনুষ্ঠিতব্য উদ্বোধনী অনুষ্ঠানের সাথে সঙ্গতি রেখে উপজেলায় কিন্ডারগার্টেন, প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ পর্যায়ে নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, একক নৃত্য, হামদ-নাাত, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতা আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর