- নিজস্ব প্রতিবেদক ::
তৃণমূলের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস চেয়ারম্যান আনোয়ার আলদিন কতৃক প্রতিষ্টিত কপিলমুনির শহরতলী নগর শ্রীরামপুরস্থ জিয়া প্রাইমারী হেলথ কেয়ার সেন্টার পরিদর্শন করেছেন, পাইকগাছা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আহসানারা বিনতে আহম্মেদ।
এ সময় তিনি জানান, অতি দ্রুত এ ক্লিনিকটি সরকারী করণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। যার ধারাবাহিকতায় প্রতিষ্টানটিতে পরিদর্শনে আসা তার।
পরে তিনি আফাজ উদ্দীন ফাউন্ডেশনের বায়তুল মামুর মসজিদ কালচারাল সেন্টার, ইকরা একাডেমী পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষক, সাংবাদিক, সুধীজনের পাশাপাশি সাধারণ গ্রামবাসী।