1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির কয়রায় নিরাপদ পানির সংকট নিরসনে গনতান্ত্রিক সংলাপ পাইকগাছা স্বাস্থ্য প.প. কর্মকর্তার জিয়া প্রাইমারী হেলথ কেয়ার সেন্টার পরিদর্শন সৈয়দপুরে আন্তর্জাতিক সুন্নী কনফারেন্স সম্পন্ন, মুসলিম উম্মাহর ঐক্য ও ধর্মীয় সম্প্রীতির আহবান কয়রায় পাওনা টাকা চাওয়ায় প্রাণনাশের হুমকি, প্রতিকারে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন  মক্কা চুক্তিতে অংশ গ্রহণ করা না করা নিয়ে দাদাদের কপালে চিন্তার ভাজ…! ডুমুরিয়ায় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা বিষয়ক গণশুনানি তিন মাস পর খুলছে সুন্দরবন, ফিরছে জেলেদের ব্যস্ততা জীবিকার আশায় নৌকা-জাল প্রস্তুত, বনে নামার আগেই ঋণের বোঝা; সঙ্গে দস্যু আতঙ্ক কপিলমুনিতে কন্যা ইসরাত জাহান মুন্নিকে পিতা মহাসিন খাঁন’র ত্যাজ্য ঘোষণা পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ পালনে প্রস্তুতিমূলক সভা

কয়রায় পাওনা টাকা চাওয়ায় প্রাণনাশের হুমকি, প্রতিকারে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন 

  • প্রকাশিত : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৬২ বার পঠিত
17411
কয়রা প্রতিনিধি:


কয়রায় পাওনা টাকা চাওয়ায় প্রাননাশের হুমকি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগষ্ট)  সকাল ১০ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলে ধরেন উপজেলার আংটিহারা গ্রামের কাঁকড়া ব্যবসায়ী মোঃ সোহেল উদ্দিন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, আমি দির্ঘদিন ধরে সুন্দরবন সংলগ্ন বিভিন্ন এলাকায় মৌসুম ভিত্তিক কাঁকড়া ব্যবসা করে থাকি। ব্যবসা করার সুবাধে আমাকে কাঁকড়া দেওয়ার নাম করে উপজেলার ৫নং কয়রা গ্রামের মোহর পাড়ের পুত্র ইয়াদ পাড় ও  রফিকুল গাজীর পুত্র আজিজুল ইসলাম দুইজনে বিগত ২০২৫ সালের ২০ জুলাই ২ লক্ষ ৯০ হাজার টাকা গ্রহন করেন। যার প্রমান স্বরুপ নন জুডিশিয়াল স্ট্যাম্প স্বাক্ষর করেন। টাকা নেওয়ার পর থেকে তারা কাঁকড়া ধরলেও আমাকে কাঁকড়া না দিয়ে গোপনে অন্য জায়গায় বিক্রি করতে থাকে।
পরবর্তিতে বিষয়টি জানতে পেরে আমি আমার পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য তাদেরকে তাগিদ দেই। সেই থেকে তারা আমার টাকা ফেরত না দিয়ে বিভিন্ন ভাবে টালবাহনা করতে থাকে। এক পর্যায়ে গত ৮ আগষ্ট পুনরায় তাদের নিকট পাওনা টাকা চাইতে গেলে তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। শুধু তাই নয় তারা আমাকে জীবননাশের হুমকি প্রদান করেন। সেই থেকে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি কয়রা থানা পুলিশ প্রশাসনকে লিখিতভাবে জানাইছি।
তিনি আরও জানান, তারা আমার পাওনা টাকা না দিয়ে উল্টো আমার বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সম্প্রতি তারা আমার বিরুদ্ধে প্রগান্ডা ছড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিখ্যা অপপ্রচার চালাচ্ছে। এমনকি মোবাইল ফোনে বিভিন্ন ভাবে হুমকি ধামকি অব্যাহত রেখেছে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার পাওনা টাকা ফেরত পেতে এবং তাদের কার্যকলাপের জন্য আইনগত ব্যবস্থা গ্রহনে প্রশাসনের সার্বিক সহযোগিতাও তিনি কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর