1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
তালায় আলোচিত গণধর্ষণ মামলার প্রধান আসামী রাজু সরদার ধরা ছোয়ার বাইরে! রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালো যুক্তরাষ্ট্র নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ইইউর অভিনন্দন রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কপিলমুনির কাশিমনগরে ভিপি সম্পত্তি উদ্ধারে উপজেলা প্রশাসনের অভিযান পাইকগাছায় বাঁশের আঘাতে গুরুতর আহত আব্দুল্লাহর মৃত্যু কয়রায় মৎস্য ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, আদালতে মামলা কয়রায় বজ্রপাতে কৃষকের মৃত্যু হোটেলে অগ্নিকান্ডের ঘটনায় নিহত আলিমুজ্জামানের মরদেহ সাতক্ষীরায় পৌঁছেছে, রেবতির মরদেহ ভারতে সৎকার! কয়রায় পর্যটকবাহী নৌকা ডুবি, নৌ পুলিশের তৎপরতায় ৯ জন উদ্ধার

কয়রায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৩৬ বার পঠিত
17339
‎কয়রা প্রতিনিধি:

খুলনার কয়রা উপজেলায় ক্ষেতে ধান রোপণ করার সময় বজ্রপাতে মোঃ হারুন সানা (৩৫) নামের এক কৃষকের করুণ মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগষ্ট)  দুপুর ১ টার দিকে উপজেলার আমাদী ইউনিয়নের দিঘির পাড় গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত হারুন সানা ঐ গ্রামের মোঃ বারিক সানার ছেলে।

স্থানীয় জানায়, দুপুরে বৃষ্টির মধ্যে নিজের জমিতে ধান রোপণের কাজ করছিলেন তিনি। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি ঢলে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে এ ঘটনার পর থেকে সরকারি উদ্যোগে স্থাপন করা বজ্রনিরোধক দণ্ডের (লাইটনিং এরস্টার) কার্যকারিতা ও মান নিয়ে ক্ষোভ এবং প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
অভিযোগ উঠেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং ইউনিয়ন পরিষদের সমন্বয়ে প্রতি বছর লাখ লাখ টাকা ব্যয়ে এসব বজ্রনিরোধক দণ্ড স্থাপন করা হলেও তা বজ্রপাত রোধে কোনো কাজে আসছে না।
এলাকার কৃষকদের দাবি, সরকারের এই ভালো উদ্যোগটি সঠিক নজরদারি ও নিম্নমানের উপাদানের কারণে মাঠ পর্যায়ে কোনো সুফল দিচ্ছে না। বজ্রপাতের সময় খোলা মাঠে কৃষকদের জীবন সুরক্ষায় এই প্রকল্পগুলোর সুষ্ঠু তদন্ত ও যথাযথ তদারকি জরুরি বলে মনে করে অনেকেই।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর