1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভূল অপারেশনে জীবন গেল পাইকগাছার সাধনের, তালা সার্জিক্যাল ক্লিনিক বন্ধের নির্দেশ কপিলমুনিতে গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা, রক্তাক্ত অবস্থায় উদ্ধার কয়রায় নাশকতা মামলায় ইউপি সদস্যসহ ৩ আ’লীগ নেতা কারাগারে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে কেসিসি কর্তৃক নগরীতে বহুমুখী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে— কেসিসি প্রশাসক পাইকগাছায় অসহায় পরিবারের পাশে হিলফুল ফুজুল কয়রায় ১৯ পিস ইয়াবা সহ ৩ মাদক কারবারি আটক গাছে ঝুলছিল ১১ ফুট লম্বা অজগর সাপ উদ্ধারের পর বনেই অবমুক্ত জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কয়রায় মিথ্যা অভিযোগ করে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৯৮ বার পঠিত
koyra-10373

কয়রা(খুলনা)প্রতিনিধি ::


কয়রায় মিথ্যা অভিযোগে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ষোলহালিয়া গ্রামের শফিকুল ইসলাম মিস্ত্রির পুত্র উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাব্বির আলম।

গতকাল বুধবার (৪ ডিসেম্বর) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, গত ৩ নভেম্বর বাগালী ইউনিয়ন বিএনপি নেতা আঃ রহিম সানা সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ করেছে তা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন।

প্রকৃত ঘটনাটি হলো যে, কয়রা উপজেলার পাটিয়াখালী খালটি গত ২ এপ্রিল উপজেলা জলমহল কমিটির সিধান্ত মোতাবেক পদ্মা মৎস্যজীবি সমবায় সমিতির নামে ৩ বছরের জন্য ইজারা দেওয়া হয়। সেই মোতাবেক উক্ত সমিতির পক্ষে গত ২৩ নভেম্বর খালের বিষয়টি প্রচার করতে গেলে বিএনপি নেতা আঃ রহিম সানা ও তার পুত্র সুমন প্রকাশ্য দিবালোকে অস্ত্র হাতে নিয়ে আমাকে হুমকি প্রদান করার পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করে।

ঐ ঘটনার প্রেক্ষিতে আমার পিতা গত ২৫ নভেম্বর কয়রা থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নং-১১৭০। বিএনপি নেতা রহিম সানা উক্ত খালটি দির্ঘদিন আওয়ামীলীগ নেতা কর্মীদের ছত্রছায়ায় জবরদখল করে রয়েছে।

সংবাদ সম্মেলন তিনি আরও বলেন, আমাকে অস্ত্র দিয়ে হুমকি দেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও সহ ছড়িয়ে পড়ে। উক্ত বিষয়টি ভিন্ন খাতে প্রভাবিত করতে তিনি বিভিন্ন ষড়যন্ত্র করছে। সংবাদ সম্মেলনে প্রকৃত ঘটনাটি তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর