1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় নাশকতা মামলায় ইউপি সদস্যসহ ৩ আ’লীগ নেতা কারাগারে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে কেসিসি কর্তৃক নগরীতে বহুমুখী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে— কেসিসি প্রশাসক পাইকগাছায় অসহায় পরিবারের পাশে হিলফুল ফুজুল কয়রায় ১৯ পিস ইয়াবা সহ ৩ মাদক কারবারি আটক গাছে ঝুলছিল ১১ ফুট লম্বা অজগর সাপ উদ্ধারের পর বনেই অবমুক্ত জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে সৈয়দপুর যুবদলের মিছিল-সমাবেশ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কয়রায় বিএনপির মিছিল ও প্রতিবাদ সমাবেশ

গাছে ঝুলছিল ১১ ফুট লম্বা অজগর সাপ উদ্ধারের পর বনেই অবমুক্ত

  • প্রকাশিত : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পঠিত
koyra-17595
  • কয়রা (খুলনা) প্রতিনিধি ::

খুলনার কয়রায় লোকালয়ে ঢুকে পড়া প্রায় ১১ ফুট লম্বা ও ১২ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে সাপটিকে নিরাপদে সুন্দরবনের বুষ্টুমখালী খালের বাওনে অবমুক্ত করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কয়রা উপজেলার ৪ নম্বর কয়রা গ্রামের আবু বকরের বাড়ির পাশের একটি গাছে ঝুলন্ত অবস্থায় অজগর সাপটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের বনরক্ষীদের জানান।

খবর পেয়ে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মোঃ নাসির উদ্দীনের নেতৃত্বে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে অজগর সাপটি উদ্ধার করে। এ সময় বন বিভাগের সদস্য, ভিটিআরটি ও সিপিজি সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ সাজমিনুল ইসলাম বলেন, উদ্ধার করা অজগর সাপটি কাশিয়াবাদ স্টেশনের সামনে সুন্দরবনের বুষ্টুমখালী খালের বাওনে অবমুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, সুন্দরবনের বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে আতঙ্কিত না হয়ে বন বিভাগকে খবর দিলে নিরাপদে তা উদ্ধার করে প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়া সম্ভব। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর