1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কপিলমুনিতে নকল পণ্য কারখানায় অভিযানের পর আরোও বেপরোয়া তপন মন্ডল! বেনাপোলে ৬ দফা দাবিতে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের’ অবস্থান কর্মসূচি কয়রা সদর ইউনিয়ন সিএসও কমিটি পুর্ণগঠন, সভা প্রধান সায়ন্তী মুন্ডা ও সদস্য সচিব আনারুল ডাবলু  কয়রায় মনোসামাজিক সহায়তা বিষয়ক শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিমূলক কর্মশালা পাইকগাছায় ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু কয়রার কপোতাক্ষ মহাবিদ্যালয়ে নবীন বরণ সম্পন্ন ভূল অপারেশনে জীবন গেল পাইকগাছার সাধনের, তালা সার্জিক্যাল ক্লিনিক বন্ধের নির্দেশ কপিলমুনিতে গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা, রক্তাক্ত অবস্থায় উদ্ধার কয়রায় নাশকতা মামলায় ইউপি সদস্যসহ ৩ আ’লীগ নেতা কারাগারে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে কেসিসি কর্তৃক নগরীতে বহুমুখী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে— কেসিসি প্রশাসক

কয়রায় সাংবাদিকের বাড়িবাড়ি ভাঙচুর হামলা ১ জন আহত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৬ বার পঠিত
koyra-11051

কয়রা(খুলনা) প্রতিনিধিঃ


কয়রায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সাংবাদিকের বাড়ি ভাংচুর সহ ১জন গুরুতর আহত হয়েছেন।

আহত ব্যাক্তি হলেন দৈনিক জনতা পত্রিকার চিফফটো সাংবাদিক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য মোহাম্মদ আব্দুল হালিমের বড় ভাই মোঃ আবুল কাশেম সরদার।

তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিচ্ছে। গত বুধবার সকাল ৮ টার দিকে কয়রার মহারাজপুর ইউনিয়নের শিমলার আইট গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যপারে আহত আবুল কাশেম সরদার কয়রা থানায় গত ১৯ ফেব্রুয়ারি একটি সাধারণ ডায়েরী করেছেন। যার নম্বর ৮৭১।

ডায়েরি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে কয়রার মহারাজপুর ইউনিয়নের শিমলার আইট গ্রামের মোঃ আবুল কাশেম সরদারের সাথে প্রতিবেশী মিনারুল সরদার ও মনিরুল সরদার এছার আলীর সরদার মুনছুর সরদার গংদের মধ্যে বিরোধ চলে আসছে। তারই রেশ ধরে গত বুধবার হঠাৎ তারা জায়গা দখল করতে আসে। এ সময় আবুল কাশেম সরদার ঘটনাস্থানে আসলে এক পর্যায়ে মিনারুল, মনিরুল ও তাদের লোকজন সাংবাদিক আব্দুল হালিমের বাড়িতে হামলা করে।

এ সময় হামলাকারীদের বাধা দিলে সাংবাদিক আব্দুল হালিমের বড় ভাই মোঃ আবুল কাশেম সরদারকে পিটিয়ে গুরুতর আহত করে। এতে সাংবাদিক হালিমের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে ঐ পক্ষরা এখনও সাংবাদিক হালিমের পরিবারের লোকজনদের হুমকি ধামকি অব্যাহত রেখেছে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম ইমদাদুল হক বলেন, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে শিমলার আইট গ্রামে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়।

আহত আবুল কাশেম সরদার থানায় সাধারণ ডায়েরী করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থার জন্য প্রক্রিয়াধীন আছে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর