- রাবিদ মাহমুদ চঞ্চল/ রিয়াছাদ আলী ::
ফ্যাসিবাদী রাষ্ট্র নয় বিএনপি বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বে পরিচিত করতে পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করছে। তেমনি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি সরকার গঠনের পর থেকে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে। জনগণের উন্নয়ন এবং ভাগ্যের পরিবর্তনই বিএনপির প্রধান লক্ষ্য। দেশের উন্নয়ন কীভাবে বাস্তবায়ন করতে হয়, সে বিষয়ে বিএনপির সুস্পষ্ট অভিজ্ঞতা ও পরিকল্পনা রয়েছে। জনগণের কল্যাণ নিশ্চিত করতেই বিএনপি তৃণমূল পর্যায় থেকে কাজ করে যাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনে ধানের শীষ প্রতীক নির্বাচন করেছি। আপনারা খুবই কম সময়ে আমাকে অনেক ভোট দিয়েছেন, আমি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আপনাদের মাঝে ছুটে চলছি। অনেকেই মিথ্যাচার করেছিলো আমি আপনাদের ছেড়ে চলে যাবো, কিন্তু আমি কিন্তু আপনাদের ছেড়ে যাই নাই। এই অঞ্চলের উন্নয়নমূলক কাজের মাধ্যমেই আপনাদের মাঝে থাকতে চাই। খুলনা জেলা পরিষদ প্রশাসক ও খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী একথা বলেন।
২০ মে (বুধবার) সকাল সাড়ে ১০টায় পাইকগাছা লক্ষীখোলা কলেজিয়েট স্কুলে সংবর্ধনা অনুষ্ঠান কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিক চন্দ্র ঘোষ, সংবর্ধিত অতিথি খুলনা জেলা পরিষদ প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী, বিশেষ অতিথি জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান, পাইকগাছা উপজেলা বিএনপি আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ সহ কলেজের শিক্ষক শিক্ষিকা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব, শিক্ষার পরিবেশ সুন্দর করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। সরকার নারী শিক্ষার প্রসারের জন্য এইচএসসি পর্যন্ত বিনামূল্যে করার পদক্ষেপ গ্রহণ করেছেন। আমি এই কলেজে শিক্ষার মান বৃদ্ধি করতে অত্যাধুনিক সুবিধাসম্মলিত ক্যাম্পাস, আইসিটি ক্লাস রুম সহ অন্যান্য সুবিধাদি পর্যায়ক্রমে উন্নতি করবো।
দুপুর ১২টায় কয়রা উপজেলা আইনজীবী সমিতির মিলনায়তনে সমিতির সভাপতি এড. শেখ আকবর হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এড. মনজুর আলম নাননুর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধিত হয়ে জেলা পরিষদ প্রশাসক বলেন, আইনজীবীদের কল্যাণে সব সময় পাশে থাকবো, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা যেভাবে গ্রহণ করেছিলেন, তাতে আমি মুগ্ধ হয়েছি। বর্তমানে কয়রা আইনজীবী সমিতির অবকাঠামোর উন্নয়নে ৫ লক্ষ টাকা বরাদ্দ ঘোষণা করছি। পর্যায়ক্রমে অন্যান্য বিষয় গুলো বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতা করবো।
দুপুর সাড়ে ১২টায় কয়রা উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে জেলা পরিষদের আয়োজনে ঈদ সামগ্রী, সেলাই মেশিন ও সাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক, এস এম মনিরুল হাসান বাপ্পী, বিশেষ অতিথি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মমিনুর রহমান।
কয়রা উপজেলায় ২০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, অসচ্ছল ২৩ জন নারীকে স্বাবলম্বী হয়ে উঠার জন্য সেলাই মেশিন প্রদান ও পড়াশোনা নির্বিঘ্ন করতে ২৫ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ করেন।
দুপুর ২টায় কয়রা উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন খুলনা জেলা পরিষদ প্রশাসক। প্রকল্প সমূহ হলো, কয়রা উপজেলার বুজবুজিয়া ফরেস্ট অফিসের সম্মুখে বসার জন্য বেঞ্চ ও সেড নির্মাণ, কয়রা উপজেলার হরিহরপুর লঞ্চঘাটের পাশে অপেক্ষমাণ যাত্রীদের বসার বেঞ্চ নির্মাণ, কয়রা উপজেলার কাশিয়াবাদ পুলিশ ক্যাম্পের পাশে আগতদের বসার জন্য বেঞ্চ নির্মাণ, কয়রা উপজেলার হরিহরপুর মাহাতোপাড়া এইচবিবি রাস্থাহতে ওয়াপদা অভিমুখে রাস্থা ইট সোলিং।
অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, মুক্তিযোদ্ধা কমান্ডার মাওলা বক্স, কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমীন বাবুল, জেলা বিএনপির সদস্য এম এ হাসান, আবু সাঈদ বিশ্বাস, আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী, এফ এম মনিরুজ্জামান মনি, এস এম এ রহিম, এ্যাডঃ মঞ্জুর আলম নান্নু, গাজী সিরাজুল ইসলাম, আঃ মজিদ মিস্ত্রি, জিএম রফিকুল ইসলাম, শেখ সিরাজুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম, সদস্য সচিব মোতাসিম বিল্লাহ, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ, কপোতাক্ষ কলেজের সভাপতি মামুন হোসেন, শেখ সালাউদ্দিন লিটন, গাজী সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ওসমান গনি খোকন, আবুল বাশার ডাবলু, প্রভাষক মঞ্জুর মোর্শেদ, মহররম হোসেন, শেখ মাসুদুর রহমান, নাজমুল হুদা, মোস্তাফিজুর রহমান, ডাঃ নুরুল ইসলাম খোকন, আঃ রহমান বাচ্চু, এ্যাডঃ আনিছুর রহমান, কামরুল ইসলাম, ফয়জুল করিম খোকন, কোহিনূর আলম, আইয়ুব আলী, উপজেলা কৃষকদলের আহ্বায়ক এস এম গোলাম রসুল, সদস্য সচিব আবু সাঈদ মালী, খুলনা জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোল্লা আইয়ুব হোসেন, মমিনুর রহমান সাগর, যুবদল নেতা আবুল কালাম আজাদ কাজল, আহাদুর রহমান লিটন, আনারুল ডাবলু, পীর আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরুল ইসলাম খোকা, সদস্য সচিব ডিএম হেলাল উদ্দিন, শ্রমিকদলের সভাপতি আকবার হোসেন, সাধারণ আঃ রউফ, জাসাসের সভাপতি জামাল ফারুক জাফরিন, সাধারণ সম্পাদক ডাঃ আমিনুল ইসলাম, তাঁতীদলের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মৎস্যজীবি দল নেতা মোঃ আছের আলী প্রমুখ।