1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সরকার ক্রস-বর্ডার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কাজ করছে -শিক্ষা মন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনব্যাপী কর্মসূচি শার্শায় ২ শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্মহত্যা! সাবেক স্ত্রীকে ভিডিও কলে রেখে মালয়েশিয়া প্রবাসী ক্রেন চালকের আত্মহত্যা শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে নিতে চান প্রধানমন্ত্রী: কুয়েটের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় শিক্ষামন্ত্রী মাদক চোরাচালান বন্ধে মাদকদ্রব্য অধিদপ্তরকে ঢেলে সাজানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

করতোয়ার পঞ্চগড়ে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

  • প্রকাশিত : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৬ বার পঠিত

পঞ্চগড়ের বোদা উপজেলায় করোতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জন হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত নদীর বিভিন্ন অংশ থেকে আরো সাতজনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও তদন্ত কমিটির প্রধান দীপঙ্কর রায় বলেন, বিকেলে পর্যন্ত আরও সাতজনের মরদেহ উদ্ধার হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। দুর্ঘটনা তদন্তে আমরা কাজ শুরু করেছি।

তিনি বলেন, নৌকাডুবির ঘটনায় মৃত ৩৯ জনের মধ্যে নারী ২১ জন, পুরুষ সাতজন ও ১১ শিশু রয়েছে। এ ঘটনায় আরো ৫১ জন নিখোঁজ রয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপ-পরিচালক শেখ মো. মাহাবুবুল আলম জানান, পঞ্চগড়সহ আশপাশের জেলার ফায়ার সার্ভিসের আট ইউনিট উদ্ধার অভিযান চালাচ্ছে। এছাড়া রংপুর, কুড়িগ্রাম ও রাজশাহী থেকে আসা তিনটি দলের ৯ ডুবুরি উদ্ধার কাজে অংশ নিয়েছেন।

নিহতদের মধ্যে পলি রানী (১৪), লক্ষ্মী রানী (২৫), অমল চন্দ্র (৩৫), শোভা রানী (২৭), দীপঙ্কর (৫), প্রিয়ান্তা রানী (৫), খুকি রানী (৩৫), প্রলিমা রানী (৫৫), তারা রানী (২৪), শোনেকা রানী (৬০), ফাল্গুনি রানী (৫৫), প্রমিলা রানী (৭০), ধনবালা (৪৭), সুমিত্রা রানী (৫৭), সফলতা রানী (৪০), শিমলা রানী (৩৫), নৌকার মাঝি হাসান আলী (৫২), উশোষী রানী (২), তনুশ্রি রানী (২), শ্রেয়শী রানী (২), বিমল চন্দ্র (৪৫), শ্যামলি রানী (৩৫), জোতিষ চন্দ্র (৫৫) রূপালি রানীর (৩৫) পরিচয় শনাক্ত হয়েছে।

এর আগে রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটের কাছে শতাধিক যাত্রী নিয়ে করতোয়া নদীতে নৌকাটি ডুবে যায়। নৌকাটির যাত্রীরা মহালয়া পূজা উপলক্ষে দেবীগঞ্জ উপজেলার বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। ওই দিনই ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনাটি তদন্ত করতে রাতে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দ্বীপংকর রায়কে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে জেলা প্রশাসন। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবদন জমা দিতে বলা হয়েছে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর