1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাঁচ ধাপে ইউপি ভোটের তালিকা চূড়ান্ত করলো ইসি, শুরু ২১ জানুয়ারি উনি (শেখ হাসিনা) এখন লাশের অপেক্ষায় আছেন: সোহেল তাজ ফ্যাসিস্টরা আবারও ক্ষমতায় ফেরার অলীক স্বপ্ন দেখছে, রাজপথেই মোকাবিলা হবে : রিজভী গণহত্যার রায়ের পর বাংলাদেশ-গাম্বিয়া-ওআইসিকে ধন্যবাদ জানালেন রোহিঙ্গা নেতা রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের পক্ষে সাফাই গেয়েছিলেন সু চি ট্রাম্প-পুতিন-শি’র ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত ছাত্রলীগের লকডাউনের প্রতিবাদে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল মানুষের মন জয় করেই আলোচনায় মহারাজপুরে চেয়ারম্যান প্রার্থী শরিফুল আলম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সৈয়দপুরে যুবদলসহ বিভিন্ন সংগঠনের বিক্ষোভ 

ফ্যাসিস্টরা আবারও ক্ষমতায় ফেরার অলীক স্বপ্ন দেখছে, রাজপথেই মোকাবিলা হবে : রিজভী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পঠিত
rizvi-17993
  • দীপ্ত নিউজ ডেস্ক ::

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশে সতেরো বছরের দুঃশাসন সরিয়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা হয়েছে। মানুষ এখন গুম-খুন কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের আতঙ্ক ছাড়াই চলাফেরা করছে। অথচ পলাতক ফ্যাসিস্টরা আবারও ক্ষমতায় ফেরার অলীক স্বপ্ন দেখছে। তারা দেশকে অস্থিতিশীল করতে নতুন করে নাশকতার পথ বেছে নিয়েছে। তাদের সেই অপচেষ্টা রাজপথেই মোকাবিলা করা হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৭টায় যশোর পৌর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, বছরের পর বছর দেশের মানুষ যে দুঃশাসনের শিকার হয়েছে, তা থেকে বেরিয়ে আসতে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। এখন দেশে গণতান্ত্রিক পন্থায় সরকার পরিচালিত হচ্ছে। সাধারণ মানুষ নির্ভয়ে চলাফেরা করছে। মানুষের মধ্যে আগের মতো গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের আতঙ্ক নেই। কিন্তু যারা দীর্ঘদিন দেশের মানুষকে ভয়ভীতির মধ্যে রেখেছিল, তারা আবারও ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে।

তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বুঝতে পেরেছে, দেশে এখন আর ক্রসফায়ারের নামে মানুষ হত্যা করা হবে না। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সুযোগও নেই। আইন প্রয়োগকারী সংস্থা ও বিচার বিভাগ নিজ নিজ দায়িত্ব পালন করবে। আর আমরা রাজপথে থেকে সব ধরনের নৈরাজ্য মোকাবিলা করব।

সাম্প্রতিক নাশকতার ঘটনাগুলোর প্রসঙ্গ টেনে রিজভী অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। কখনো ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে, কখনো পুলিশের গাড়িতে আগুন দেওয়া হচ্ছে। আবার কখনো সাধারণ মানুষকে হত্যার উদ্দেশ্যে গণপরিবহণে অগ্নিসংযোগ করা হচ্ছে।

রিজভী বলেন, যারা একসময় রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে মানুষের ওপর নির্যাতন চালিয়েছে, তারাই এখন দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। সেই রক্তচোষা শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু দেশের মানুষ আর তাদের সেই সুযোগ দেবে না।

নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। এই নির্বাচন নিয়ে কেউ বলতে পারেনি যে বিএনপি বিনা ভোটে ক্ষমতায় বসেছে। জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই দেশ নতুন পথে এগিয়ে যাচ্ছে।

জুলাই সনদ নিয়ে সৃষ্ট মতপার্থক্য প্রসঙ্গে তিনি বলেন, সনদের বিভিন্ন বিষয়ে যে-সব আপত্তি ও জটিলতা ছিল, সেগুলোও সমাধানের পথে রয়েছে। আলোচনার মাধ্যমে এসব সমস্যার সমাধান করে দেশকে একটি স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থার দিকে এগিয়ে নিতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন যশোর সদর আসনের সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সাবেক কেন্দ্রী নেতা মফিকুল হাসান তৃপ্তি, আবুল হোসেন আজাদ, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে বৃহস্পতিবার বিকেলে যশোরে পৌঁছান রুহুল কবির রিজভী। শুক্রবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় অংশ নিতে তিনি যশোর সফরে এসেছেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর