1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

কাল শুরু বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-২০ সিরিজ

  • প্রকাশিত : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১৩৯ বার পঠিত
bd-sri-9402

দীপ্ত নিউজ ডেস্ক::


বিপিএলের দশম আসর শেষ হয়েছে গত শুক্রবার। মাঝে দিন দুয়েকের বিরতি শেষে এবার দ্বিপাক্ষিক সিরিজের ব্যস্ততা শুরু হচ্ছে। তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। আগামীকাল (সোমবার) চায়ের দেশ সিলেটের মাটিতে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

তিন টি-টোয়েন্টি ছাড়াও সমান সংখ্যক ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে দুই দল। ম্যাচগুলো হবে সিলেট ও চট্টগ্রামে। এই প্রথম কোনো পূর্ণাঙ্গ সিরিজের ম্যাচ গড়াবে না মিরপুরে।

আগামীকাল সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। এই ফরম্যাটের তিনটি ম্যাচই ওই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। পরবর্তী দুটি ম্যাচ হবে যথাক্রমে ৬ ও ৯ মার্চ। এরপর তিনটি ওয়ানডে খেলতে দু’দল চট্টগ্রামে উড়াল দেবে। ৫০ ওভারের ম্যাচগুলো হবে যথাক্রমে ১৩, ১৫ ও ১৮ মার্চ।

শেষদিকে টেস্ট ফরম্যাটের ম্যাচগুলো ভাগ করে অনুষ্ঠিত হবে সিলেট ও চট্টগ্রামে। ২২-২৬ মার্চ প্রথম টেস্ট হবে সিলেটে। এরপর ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল দ্বিতীয় টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে।

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের পূর্ণাঙ্গ সূচি :

ম্যাচ তারিখ ভেন্যু ও সময়
প্রথম টি-টোয়েন্টি ৪ মার্চ সিলেট (সন্ধ্যা ৬টা)
দ্বিতীয় টি-টোয়েন্টি ৬ মার্চ সিলেট (সন্ধ্যা ৬টা)
তৃতীয় টি-টোয়েন্টি ৯ মার্চ সিলেট (দুপুর আড়াইটা)

ম্যাচ তারিখ ভেন্যু ও সময়
প্রথম ওয়ানডে ১৩ মার্চ চট্টগ্রাম (দুপুর আড়াইটা)
দ্বিতীয় ওয়ানডে ১৫ মার্চ চট্টগ্রাম (দুপুর আড়াইটা)
তৃতীয় ওয়ানডে ১৮ মার্চ চট্টগ্রাম (সকাল ১০টায়)

ম্যাচ তারিখ ভেন্যু ও সময়
প্রথম টেস্ট ২২-২৬ মার্চ সিলেট (সকাল ১০টা)
দ্বিতীয় টেস্ট ৩০ মার্চ-৩ এপ্রিল চট্টগ্রাম (সকাল ১০টা)

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর