1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল মরক্কোর ফেসবুক থেকে আয় করার যত কৌশল বাজেট উপস্থাপনের পর কোনো জিনিসের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী ইংল্যান্ড-নাইজেরিয়ার সুযোগ ছেড়ে যুক্তরাষ্ট্রের জার্সিতে নেমে ইতিহাস কেডিএ’র নতুন চেয়ারম্যান শফিকুল আলম মনা ডুমুরিয়ায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিক উদ্বোধন তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী নতুন ভাবনা শুরু করেছেন -কেসিসি প্রশাসক মঞ্জু সুন্দরবনে নিষিদ্ধ সময়ে মাছ শিকার ৪ জেলেসহ ২ নৌকা আটক সাতক্ষীরায় পলাশ-শরিফুলের বুশরা,এমআর মাল্টিপারপাসের পেটে গ্রাহকের হাজার কোটি টাকা, অনেকেই আত্নগোপনে! সৈয়দপুরে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিলের অর্থ দিলেন বিলকিস ইসলাম এমপি

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে

  • প্রকাশিত : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২০ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক::

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। শরীরে খনিজের অসমতা দেখা দিয়েছে। ক্যালসিয়াম, পটাশিয়াম ও রক্তের হিমোগ্লোবিনের মাত্রা কমেছে। হঠাৎ করে স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটারের অবনতি হওয়ায় উদ্বিগ্ন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।

রোববার রাতে এসব তথ্য জানান বোর্ডের একজন সদস্য। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীর পেটে পানি বেড়েছে। ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স দেখা দিয়েছে। এ কারণে ঘুম হচ্ছে না। অবস্থা ভালো না। কয়েকদিন ধরে অবনতি হচ্ছে। বোর্ড নিবিড় পর্যবেক্ষণে রেখেছে।

তিনি বলেন, খালেদা জিয়ার লিভারের সমস্যা জটিল হচ্ছে। আসলে এর শতভাগ চিকিৎসা দেশে সম্ভব নয়। বোর্ড সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। কিন্তু একাধিক জটিলতা থাকায় সীমাবদ্ধতা রয়েছে। এ জন্য তাঁকে বারবার উন্নত সেন্টারে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রেশার, ডায়াবেটিসসহ স্বাস্থ্যের প্রায় সব প্যারামিটারই ওঠানামা করছে। অ্যাটিবায়োটিক দিয়ে তা কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। গত দু’দিনে অনেক টেস্ট করা হয়েছে। বোর্ড কয়েকটির রেজাল্ট দেখে উদ্বিগ্ন।

বিএনপি নেত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে তাঁর ছোট পুত্রবধূ শর্মিলা রহমান ঢাকায় আসবেন শাশুড়ির সেবা-শুশ্রূষার জন্য।

গত ২৫ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন। নানা শারীরিক জটিলতা নিয়ে গত মাসের ৯ আগস্ট হাসপাতালে ভর্তি করা হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে।

এর আগে গত বছরের জুনে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তাঁর হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর