1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে বিএনপি নেতা আশরাফের ইন্তেকাল হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ে নিয়োগের নামে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ঘুষ বাণিজ্য, ইউএনও বরাবর লিখিত অভিযোগ শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, আলোচনায় ৩ জন সুন্দরবনে বেড়েই চলেছে চোরা শিকারীদের দৌরাত্ম্য বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস ২০২৬: আসুন, সবাই মিলে পানিতে ডুবে মৃত্যুর স্রোত থামাই পাইকগাছায় ওয়ার্ল্ড ভিষণের অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা আলহেরা দাখিল মাদ্রাসা সম্পর্কে প্রকাশিত খবরে সুপারের ভিন্নমত মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জোমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ শ্যামনগর-৪ আসনের এমপি গাজী নজরুলকে ঘিরে উত্তাল সাতক্ষীরা, বিচারের দাবিতে বিক্ষোভ মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

খুলনার পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার

  • প্রকাশিত : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১০৭ বার পঠিত
paikgacha-jamat-16640

নিজস্ব প্রতিবেদক ::


খুলনার পাইকগাছায় দলীয় শৃংখলা ভঙ্গ, দলের প্রতি আনুগত্যহীনতা, উচ্চ পদস্থ নেতাদের সাথে অসদাচারণের অভিযোগেেউপজেলার রাড়ুলী ইউনিয়ন জামায়াত নেতা শেখ মহিবুল্লাহকে বহিস্কার করা হয়েছে।

জানা যায়, শেখ মহিবুল্লাহ আসন্ন ইউপি নির্বাচনে ৮ নং রাড়ুলী ইউনিয়ন থেকে দলীয় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী  হিসেবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন। তবে সম্প্রতি, একই ইউনিয়নে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে জামায়াত নেতা সহকারী অধ্যাপক মো. আব্দুল মোমিন সানার নাম ঘোষণা করা হয়।

তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ঈদুল আজহার পরদিন (শুক্রবার) ঘোষণা দিয়ে অনুসারীদের নিয়ে ইউনিয়নজুড়ে মোটরসাইকেল শোডাউন করেন তিনি।

এ নিয়ে ২৭ মে খুলনা জেলা জামায়াতের আমির এমরান হোসাইনের স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, উপজেলার রাডুলী ইউনিয়নের সদস্য (রুকন) জনাব মহিদুল্লাহ সংগঠনের আনুগত্য ও শৃঙ্খলাভঙ্গ করায় এবং দায়িত্বশীলদের উপর মিথ্যা অপবাদ দেওয়ার অপরাধে তার সদস্যপদ (রুকনিয়াত) সাময়িকভাবে বাতিল করা হলো। একইসঙ্গে তাকে সংগঠনের সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো।

এ বিষয়ে শেখ মহিবুল্লাহ বলেন, চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করাকে কেন্দ্র করে দলের নেতা-কর্মীদের মধ্যে মতবিরোধ তৈরি হয়। সেই কারণে ১১ মে তিনি দল থেকে অব্যবহিতর জন্য আবেদন করেন। তিনি দলীয় অব্যাহতিপত্র পেয়েছেন বলে স্বীকার করে জানান, তিনি আসন্ন ইউপি নির্বাচনে রাড়ুলী ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করবেন।

পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা সাঈদুর রহমান জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে রাড়ুলী ইউনিয়নের রোকন পদ থেকে শেখ মহিবুল্লাহকে সাময়িক ভাবে বহিষ্কার করেছে জেলা জামায়াতের আমির।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর