1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

খুলনার ১১ থানার ওসি পদে রদবদল

  • প্রকাশিত : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ১০৫ বার পঠিত
3943
খুলনা প্রতিনিধি:
খুলনা মেট্রোপলিটন পুলিশের ৪টিসহ জেলার ৭টি থানার ওসি পদে রদবদল হয়েছে। তার মধ্যে দুটি থানার ওসিদের জেলার বাইরে বদলী করা হলেও বাকি ৯টি থানার ওসিদের জেলা ও নগরীর অভ্যন্তরে ভিন্ন থানায় বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার রদবদল সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। কেএমপি কমিশনার ও খুলনার পুলিশ সুপার রদবদলের বিষয়টি নিশ্চিত করেছেন
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. মোজাম্মেল হক জানান, নগরীর সদর থানার ওসিকে আড়ংঘাটায় থানায়, আড়ংঘাটার ওসিকে সোনাডাঙ্গা থানায়, সোনাডাঙ্গা থানার ওসিকে খানজাহান আলী থানায় এবং খানজাহান আলী থানার ওসিকে খুলনা সদর থানায় বদলী করা হয়েছে। দু’এক দিনের মধ্যে তারা নতুন কর্মস্থলে যোগ দেবেন।
খুলনার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান জানান, জেলার রূপসা, দিঘলিয়া, বটিয়াঘাটা, ডুমুরিয়া, পাইকগাছা, ফুলতলা ও দাকোপ থানার ওসিকে বদলী করা হয়েছে।
তারমধ্যে ডুমুরিয়া থানার ওসিকে মেহেরপুর সদরে এবং দাকোপ থানার ওসিকে মুজিবনগর থানায় বদলী করা হয়েছে। নড়াইল জেলা সদরের ওসিকে ডুমুরিয়া থানায় এবং নড়াগাতি থানার ওসিকে পাইকগাছা থানায় বদলী করা হয়েছে। বাকি ৫ জনকে জেলার অভ্যন্তরে বিভিন্ন থানায় বদলী করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর