1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে হলে যে ২ অভিশাপ কাটাতেই হবে ফাইনাল পর্যন্ত মিলে গেল ভবিষ্যদ্বাণী, চ্যাম্পিয়ন দলের নামও জানিয়েছেন ‘জ্যোতিষী’ পাইকগাছায় প্রাকৃতিক উৎসের ৪ লাখ চিংড়ি পিএল জব্দ, নদীতে অবমুক্ত আলোকিত মানুষ হতে হলে পড়াশোনা মনোযোগ দিতে হবে – সৈয়দপুরে বিলকিস ইসলাম এমপি জুলাইয়ে কখনোই বিশ্বকাপ জেতেনি মেসিরা মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত তালায় খাল উন্মুক্ত ও অবৈধ বাঁধ অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচের সতর্কবার্তা ইয়ামালদের ফাইনালে আর্জেন্টিনার একাদশে আসছে পরিবর্তন, স্কালোনির ভাবনায় যারা আর্জেন্টিনা বনাম স্পেন: লড়াইটা লড়াকু মানসিকতা ও নিখুঁত ফুটবলের

খুলনায় জাতীয় কবির জন্মবার্ষিকীতে দুই দিনব্যাপী নজরুল সাহিত্য সম্মিলন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ১১৭ বার পঠিত

খুলনা প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার (২৪ মে) সকালে খুলনা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন উক্ত অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মোঃ আব্দুস সামাদ।

প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন,  ঘুমন্ত বাঙ্গালি জাতিকে কবিতার মাধ্যমে জাগিয়ে তুলেছিলেন কাজী নজরুল ইসলাম। তিনি তাঁর সাহিত্য এদেশের নিপীড়িত, শোষিত, নিষ্পেষিত মানুষের মুক্তির কথা বলে গেছেন। তাইতো তিনি জাগরণের কবি, মুক্তির কবি। কাজী নজরুল আজীবন সাম্যের গান গেয়েছেন। ধনী-দরিদ্রের সাম্য, নারী-পুরুষের সাম্য, হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টানের মধ্যে সাম্য ছিলো তার লেখনির মুল প্রতিপাদ্য। পরাধীনতার শেকল ছিঁড়ে কিভাবে আপন শক্তিতে জ¦লে উঠতে হয় তা তিনিই প্রথম জাতিকে  শিখিয়েছিলেন। তাই যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন বাঙ্গালি জাতি থাকবে ততদিন তাঁর সাহিত্যকর্ম প্রাসঙ্গিক হয়ে থাকবে। তিনি নতুন প্রজন্মকে রবীন্দ্রনাথ, নজরুল ও বঙ্গবন্ধুকে জানার মাধ্যমে নিজেদের জীবন গড়ে তোলার আহবান জানান। একই সাথে তাঁদের অসাম্প্রদায়িক চেতনা সমাজে সবার মাঝে ছড়িয়ে দিয়ে সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তোলার জন্য সকলকে অনুরোধ করেন।

মুখ্য আলোচক ছিলেন, নজরুল চর্চা ও গবেষণা প্রতিষ্ঠান অগ্নিবীণার চেয়ারম্যান এইচএম সিরাজ। খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন, আযম খান সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর কার্ত্তিক চন্দ্র মন্ড। শুভেচ্ছা জানান খুলনা নজরুল একাডেমি’র সাধারণ সম্পাদক মাসুদ মাহমুদ।

প্রসঙ্গত, দুই দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে নজরুল সাহিত্য প্রতিযোগিতা, নজরুল কেন্দ্রিক গবেষকদের সাহিত্যকর্ম উপস্থাপন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামীকাল বুধবার বিকেল ৪ টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর