1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে হলে যে ২ অভিশাপ কাটাতেই হবে ফাইনাল পর্যন্ত মিলে গেল ভবিষ্যদ্বাণী, চ্যাম্পিয়ন দলের নামও জানিয়েছেন ‘জ্যোতিষী’ পাইকগাছায় প্রাকৃতিক উৎসের ৪ লাখ চিংড়ি পিএল জব্দ, নদীতে অবমুক্ত আলোকিত মানুষ হতে হলে পড়াশোনা মনোযোগ দিতে হবে – সৈয়দপুরে বিলকিস ইসলাম এমপি জুলাইয়ে কখনোই বিশ্বকাপ জেতেনি মেসিরা মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত তালায় খাল উন্মুক্ত ও অবৈধ বাঁধ অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচের সতর্কবার্তা ইয়ামালদের ফাইনালে আর্জেন্টিনার একাদশে আসছে পরিবর্তন, স্কালোনির ভাবনায় যারা আর্জেন্টিনা বনাম স্পেন: লড়াইটা লড়াকু মানসিকতা ও নিখুঁত ফুটবলের

তালায় খাল উন্মুক্ত ও অবৈধ বাঁধ অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশিত : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৪৪ বার পঠিত
tala-17071
oplus_0
  • নিজস্ব প্রতিনিধি ::

সাতক্ষীরার তালা উপজেলার বালিয়াড়া বাজারে বাইনতলা, খোবরা খালী, জোলাখালী ও আমরিখালী খাল উন্মুক্ত করা এবং অবৈধ বাঁধ অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) রাত ৮টায় মাগুরা ও খলিশখালী এলাকার ভুক্তভোগী জনগণের আয়োজনে বালিয়াদহ বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন সফিকুল ইসলাম ভুট্টু।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইমানুর ইসলাম, পশু চিকিৎসক সাইদুল ইসলাম, শফিকুল ইসলাম, আতিয়ার রহমান, তুরফান গোলদার, হাসিম বিশ্বাস, আতিয়ার গোলদার, সাইদুল ফকির, সাইফুল গাজী, আবুল গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা অভিযোগ করে বলেন, মাদরা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি কৃষ্ণ পদ বিশ্বাস ও সাধারণ সম্পাদক সরজিৎ অবৈধভাবে খালে বাঁধ দেওয়ায় পানি চলাচল ব্যাহত হচ্ছে। এর ফলে এলাকায় মারাত্মক জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং হাজার হাজার কৃষকের ফসল ও জীবিকা হুমকির মুখে পড়েছে।

তারা বলেন, জনগণের স্বার্থে ও কৃষি রক্ষায় দ্রুত বাইনতলা, খোবরাখালী, জোলাখালী ও আমরিখালী খাল উন্মুক্ত করতে হবে। অন্যথায় আসন্ন বর্ষায় বিস্তীর্ণ এলাকা পানিবন্দি হয়ে পড়বে এবং ব্যাপক কৃষি ক্ষতির আশঙ্কা রয়েছে।

বক্তারা আরও বলেন, কিছুদিন আগে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, মৎস্য কর্মকর্তা সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে খালের অবৈধ নেটপাটা ও বাঁধ অপসারণ করেছিলেন। তবে পরবর্তীতে আবারও একই স্থানে অবৈধভাবে বাঁধ নির্মাণ করেছে। বিষয়টি দ্রুত তদন্ত করে স্থায়ীভাবে অবৈধ বাঁধ অপসারণ এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

সমাবেশ থেকে হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, দাবি বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর