1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে হলে যে ২ অভিশাপ কাটাতেই হবে ফাইনাল পর্যন্ত মিলে গেল ভবিষ্যদ্বাণী, চ্যাম্পিয়ন দলের নামও জানিয়েছেন ‘জ্যোতিষী’ পাইকগাছায় প্রাকৃতিক উৎসের ৪ লাখ চিংড়ি পিএল জব্দ, নদীতে অবমুক্ত আলোকিত মানুষ হতে হলে পড়াশোনা মনোযোগ দিতে হবে – সৈয়দপুরে বিলকিস ইসলাম এমপি জুলাইয়ে কখনোই বিশ্বকাপ জেতেনি মেসিরা মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত তালায় খাল উন্মুক্ত ও অবৈধ বাঁধ অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচের সতর্কবার্তা ইয়ামালদের ফাইনালে আর্জেন্টিনার একাদশে আসছে পরিবর্তন, স্কালোনির ভাবনায় যারা আর্জেন্টিনা বনাম স্পেন: লড়াইটা লড়াকু মানসিকতা ও নিখুঁত ফুটবলের

খুলনায় স্কুল ছাত্র রাজিন হত্যায় ১৭ আসামির ৭ বছরের জেল

  • প্রকাশিত : সোমবার, ২৩ মে, ২০২২
  • ১৫০ বার পঠিত

খুলনা প্রতিনিধি:


খুলনা পাবলিক কলেজের ৭ম শ্রেণির ছাত্র ফাহমিদ তানভীর রাজিন হত্যার দায়ে ১৭ আসামিকে ৭ বছরের কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। ৩০২/৩৪ ধারায় আসামিদের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। তবে যে সকল আসামির বয়স ১৮ বছরের নিচে তাদের সংশোধনাগারে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৩ ও শিশু আদালতের বিচারক মো: আ: ছালাম খান এ রায় ঘোষণা করেন।

ওই আদালতের বেঞ্চ সহকারী মো: রুবেল খান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলো, মঞ্জুরুল ইসলাম ওরফে সাব্বির হাওলাদার (১৬), বিএম মা‌জিব হাসান র‌য়েল(১২), শাহা‌রিয়ার জামান তুর্য‌্য (১৭), রিয়ান শেখ ওর‌ফে রেফাত (১২), ফা‌হিম ইসলাম ম‌নি (১৪), সা‌নি ইসলাম ওর‌ফে আপন (১৩), জিসান খান (১৫), তা‌রিন হাসান ওর‌ফে রিজভী (১৩), শাকিব খান শিমুল (১৭), অন্তর কুসার দাস(১৫), মোঃ হা‌কিম(১৭), সৈকত (১৬), শেখ সা‌কিব (১৭), আ‌সিফ প্রান্ত আ‌লিফ (১৫), শেখ তা‌মিম (১৬), সাকরান সা‌লেহ ওর‌ফে মিতুল (১২), মোস্ত‌ফিজুর রহমান নাঈম (১৪)।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২০ জানুয়ারি সন্ধ্যায় বাড়ি থেকে কনসার্ট দেখার জন্য কলেজের উদ্দেশ্যে রওনা হয় রাজিন। রাতে অনুষ্ঠান স্থ‌লে বসাকে কেন্দ্র করে আসামি তামিমের সাথে রাজিনের হাতাহাতি হয়। এরপর রাত ৯ টার দিকে রাজিনকে অনুষ্ঠানের মঞ্চের পেছনে ডেকে নিয়ে গিয়ে চড় থাপ্পড় মারতে থাকে। একপর্যায়ে সাব্বির বলে আমার কাছে চাকু আছে। অনেকদিন চাকুটি রক্ত খায়না। মামলার অন্যান্য আসামিরা রাজিনের হাত চেপে ধরে। আর সাব্বির চাকুটি রাজিনের পেটে ঢুকিয়ে দিলে সে মাটিতে লুটি‌য়ে পড়ে। এরপর আসামিরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় রাজিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এরপর নিহতের পিতা বাদী হয়ে ৬ জন আসামির নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ১০ জনের বিরুদ্ধে খালিশপুর থানায় একটি মামলা দায়ের করেন, যার নং ২০। একই বছরের ১৬ ফেব্রুয়ারি খালিশপুর থানার এসআই মো: মিজানুর রহমান ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সর্বশেষ ওই মামলায় ১৭ আসামিকে সাত বছরের জেল দিয়েছেন আদালত।

দীপ্ত নিউজ/এসডিএম

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর