1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু শেখরের ঘুষ বাণিজ্যের খবর প্রকাশে সাংবাদিক ম্যানেজে ব্যস্ত সময় পার! খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল সাতক্ষীরায় নিরাপদ পানি সরবরাহ ও বিপণন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত কয়রায় ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন, স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে! কয়রায় বাবলার বীজ রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন সৈয়দপুরে ১ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার : দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক সাংবাদিকসহ নিহত ৩

  • প্রকাশিত : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ১২১ বার পঠিত

গাজীপুর, ৪ আগস্ট, ২০২৩ (বাসস) ::

জেলায় আজ পৃথক সড়ক দুর্ঘটনায় এক সাংবাদিকসহ তিনজন নিহত হয়েছেন।

কোনাবাড়ী উড়াল সড়কের পূর্ব পাশে বাইমাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের দুইযাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনাটি ঘটে। এতে আরো আটজন আহত হয়েছে। ১০ জনের দলটি মাইক্রোবাস ভাড়া করে গাজীপুর মহানগরীর কাশিমপুর বেক্সিমকো এলাকা থেকে হাওর দেখতে কিশোরগঞ্জের নিকলীতে যাচ্ছিলেন।

নিহত দুজন হলেন- মো. শাহ আলম (৩০) ও জুয়েল মিয়া (৩২)। শাহ আলম নীলফামারী সদর থানার দারোয়ানী গ্রামের রাশিদুল ইসলামের ছেলে। তিনি বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কারখানার মেকানিক্যাল পদে চাকরি করতেন। জুয়েল মিয়ার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম জানান, হতাহত সবাই কারখানায় কাজ করেন। শুক্রবার ছুটির দিনে তারা মাইক্রোবাস নিয়ে নিকলী হাওর এলাকায় বেড়াতে যাচ্ছিলেন। মাইক্রোবাসটি আটক করা হয়েছে, চালক পালিয়ে গেছেন।

অপরদিকে সকালে কাপাসিয়া উপজেলার গাজীপুর-ভাকোয়াদি-কাপাসিয়া সড়কের কোটবাজালিয়া বাজার এলাকায় ট্রাকের চাপায় মঞ্জুর হোসেন মিলন (৫২) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন।

কাপাসিয়া থানার ওসি এইচএম লুৎফুল কবীর জানান, নিহত মিলন কাপাসিয়া উপজেলার পাবুর গ্রামের মৃত আব্দুস সাঈদ শেখের ছেলে। তিনি গাজীপুর দর্পণের সম্পাদক, দৈনিক করতোয়া ও ভোরের দর্পণ পত্রিকার গাজীপুর প্রতিনিধি এবং গাজীপুর সিটি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

ওসি জানান, সকাল সোয়া ১০টার দিকে ভাকোয়াদি-কাপাসিয়া আঞ্চলিক সড়কের কোটবাজালিয়া বাজার এলাকায় একটি বালুভর্তি ড্রামট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এদিকে সাংবাদিক মঞ্জুর হোসেন মিলনের মৃত্যুতে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. আতাউর রহমান, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো. খায়রুল ইসলাম, সম্পাদক মো. মনিরুজ্জামানসহ গাজীপুরে কর্মরত সাংবাদিকরা শোক প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর