1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন, স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে! কয়রায় বাবলার বীজ রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন সৈয়দপুরে ১ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার : দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন ডুমুরিয়ায় মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ক্লাসরুমে ঢুকে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে জুতাপেটা শিক্ষকের স্ত্রীর! যশোরের যুব সমাবেশ সফল করতে শার্শায় যুবদলের প্রস্তুতি সভা সাতক্ষীরায় উত্তরণের আয়োজনে নিরাপদ পানি সরবরাহ ও বিপণন সমন্বয় সভা অনুষ্ঠিত

সৈয়দপুরে ১ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার : দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১২ বার পঠিত
saedpur-17130
  • মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকে ::

নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার পিস ট্যাপেন্টাডল মাদক ট্যাবলেট উদ্ধার করেছে। এসময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার এবং মাদক বহনকরা একটি ব্যাটারিচালিত ইয়াদিয়া ১৫ মডেলের নীল কালো রঙের মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

উদ্ধার করা এসব মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা।

রবিবার (২৬ জুলাই) সন্ধ্যায় শহরের নিয়ামতপুর জুম্মা পাড়ার আদানি মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় ওই রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।

গ্রেফতারকৃত দুই আসামিরা হলো শহরের কয়ানিজ পাড়া জসিম বাজার এলাকার তানভিরুল আফসারের পুত্র মেহেদি আসাদ (৩১) ও বোতলাগাড়ি ইউনিয়নের শ্বাসকান্দর উত্তর মাঝাপাড়া এলাকার মমিনুল ইসলামের পুত্র শরীফ ইসলাম (২৮)। গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীকে সোমবার (২৭ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, রবিবার বিকেল থেকে মাদক উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিল করতে পুলিশের একটি দল শহরের বাস টার্মিনাল এলাকায় অবস্থান করছিল। সন্ধ্যায় গোপন সংবাদে তারা জানতে পারেন নিয়ামতপুর জুম্মাপাড়া আদানি মোড় এলাকায় মাদক বেচাকেনার উদ্দেশ্যে দুই জন জুম্মাপাড়া থেকে আদানির মোড়ে যাচ্ছে।

এমন তথ্য পেয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজার নির্দেশে থানার এস আই মনিরুজ্জামানের নেতৃত্বে এসআই জাহেদুল ইসলাম খাঁন, গোপেশ চন্দ্র রায়, এস আই আতিকুজ্জামান, এএসআই জুলফিকার, রুহুল আমিন ও প্রভাষ চন্দ্র সহ পুলিশের দল ওই এলাকায় অবস্থান নেয়। এসময় ব্যাটারিচালিত ১৫ মডেলের ইয়াদিয়া মোটরসাইকেলে যাওয়া দুই জনকে থামানোর সংকেত দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ওই এলাকায় চারপাশে অবস্থান নেওয়া পুলিশের দল তাদেরকে আটক করতে সক্ষম হয়।

পরে তাদেরকে চ্যালেঞ্জ করা হলে ওই দুই মাদক ব্যবসায়ী তাদের কাছে ট্যাপেন্টাডল ট্যাবলেট বয়েছে বলে স্বীকার করে। পরে স্থানীয়দের সামনে মোটরসাইকেলের সামনের বক্স থেকে পেপার দিয়ে মোড়ানো এক হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য প্রায় চার লাখ টাকা।

এ ব্যাপারে থানার উপ পরিদর্শক মনিরুজ্জামান বাদি হয়ে থানায় একটি মামলা করেছেন।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবেনা বলে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর