1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীটি প্রভাবশালীদের দখলে মাছ চাষ করছে ভেড়িবাঁধ দিয়ে কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

গ্যাসের খনি আবিষ্কার করে ঘরে ঘরে পৌঁছে দেব : তারেক রহমান

  • প্রকাশিত : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৮ বার পঠিত
tarek-15637
  • দীপ্ত নিউজ ডেস্ক ::

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশে প্রচুর গ্যাস আছে। আমরা ইনশাআল্লাহ গ্যাসের খনি আবিষ্কার করব এবং সেই গ্যাস উত্তোলনের মাধ্যমে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেব। আগের যে সরকার ছিল তারা বিদেশ থেকে গ্যাস নিয়ে আসত। কিন্তু দেশের ভেতরে নতুন গ্যাস খনি তারা বের করেনি।

সোমবার রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে ঢাকা-৫ আসনের নির্বাচনী প্রচারণা সভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিগত এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। গত এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ বঞ্চিত ছিল তাদের মানবিকতা থেকে। আজ বাংলাদেশের মানুষ প্রাণ খুলে কথা বলতে পারছে, তাদের বক্তব্য উপস্থাপন করতে পারছে। আজ বাংলাদেশের মানুষ তাদের রাজনৈতিক অধিকার তথা ভোটের অধিকার প্রয়োগ করতে চলেছে।

বিএনপির চেয়ারম্যান বলেন, বিগত ১৬ বছর ধরে যারা বাংলাদেশের জনগণের অধিকার কেড়ে নিয়েছিল, তাদের সহযোগীরা কিন্তু ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে। পত্রিকার পাতায় আপনারা দেখেছেন, তাদের লোকজন নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে।

ঢাকা-৫ আসনের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। এই রকম করার দুঃসাহস কেউ যেন না দেখাতে পারে। ভোটকেন্দ্রে আপনারা ফজরের নামাজ আদায় করেই দাঁড়িয়ে যাবেন, যাতে কেউ ষড়যন্ত্র করে কিছু করতে না পারে। শুধু ভোট দিলেই চলবে না; ভোট দিয়ে চলে আসবেন না, বরং ভোটের ফল বুঝে নিয়ে আসবেন। হিসাব বরাবর বুঝে নিয়ে আসবেন। পারবেন তো?

দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে মন্তব্য করে বিএনপি চেয়ারম্যান আরও বলেন, আমরা দুর্নীতির লাগাম টেনে ধরতে পারব। আমরা দেখেছি ১৬ বছরে কীভাবে দুর্নীতি করে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করে দেওয়া হয়েছে। বিএনপি দুর্নীতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। ২০০১ সালে বেগম খালেদা জিয়া যখন দায়িত্বভার গ্রহণ করলেন, তখন বাংলাদেশের কপালে দুর্নীতির কালো তিলক ছিল। ২০০৬ সালে যখন তিনি ক্ষমতা হস্তান্তর করলেন, এই পাঁচ বছর কঠোর পরিশ্রম এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে খালেদা জিয়া বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করেছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর