1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছার সাংবাদিক ফসিয়ারের ভাসকুলার অপারেশন সম্পন্ন, সুস্ত্যতা ও সহযোগীতা কামনা প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা কিসমত খন্দকার আর নেই চুকনগরে ভোক্তা অধিকারের ঝটিকা অভিযান: ভিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা অতিরিক্ত পররাষ্ট্রসচিব ফেরদৌসি শাহরিয়ার’র মৃত্যু সুন্দরবন খুলনা রেঞ্জে বিশ্ব বাঘ দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা  ভারতে পালানোর পথে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তিন সহযোগীসহ গ্রেপ্তার সাতক্ষীরায় পৈতৃক সম্পত্তি ও ঘেরের জবরদখল: বড় ভাই ও ভাতিজার বিরুদ্ধে ছোট ভাইকে হুমকির অভিযোগ কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ কয়রায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু শেখরের ঘুষ বাণিজ্যের খবর প্রকাশে সাংবাদিক ম্যানেজে ব্যস্ত সময় পার!

চুকনগরে ভোক্তা অধিকারের ঝটিকা অভিযান: ভিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা

  • প্রকাশিত : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১৮ বার পঠিত
dumuriya-17144
  • ​শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):

খুলনার ডুমুরিয়া উপজেলার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও অবৈধ বীজ মজুতের দায়ে ৩টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

২৮ জুলাই মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ নিশ্চিতকরণ ও বাজার তদারকির অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

​অভিযানসূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে চুকনগর বাজারের ‘মাকালী ভান্ডার’কে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রির অপরাধে ৮ হাজার টাকা এবং ‘বিকাশ স্টোর’কে একই অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ‘মিম স্টোর’ নামে একটি প্রতিষ্ঠানকে অবৈধভাবে ভারতীয় বীজ মজুত ও বিক্রির অপরাধে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ওই দোকান থেকে ২ প্যাকেট অবৈধ ভারতীয় বীজ জব্দ করেন অভিযান পরিচালনাকারী দল।

​খুলনা জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মো. নাহিদ হাসান এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সার্বিক সহযোগিতায় এই ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খুলনার সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব।

​অভিযান চলাকালে সহকারি পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব বাজার পরিস্থিতির বিষয়ে বলেন: ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি এড়ানো এবং বাজারে ন্যায্য মূল্য ও গুণগত মান নিশ্চিত করতে আমাদের এই নিয়মিত তদারকি কার্যক্রম। মোটাদাগে মোয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করা কিংবা অনুমোদনহীন বীজ মজুত করা আইনত দণ্ডনীয় অপরাধ। আজ আমরা চুকনগর বাজারের ৩টি প্রতিষ্ঠানে অনিয়ম পেয়ে আইন অনুযায়ী ১৭ হাজার টাকা আর্থিক দণ্ড দিয়েছি এবং অবৈধ বীজ জব্দ করেছি। সাধারণ মানুষের অধিকার রক্ষায় ও অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমাতে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

​এদিকে দুপুরে অভিযান শুরুর খবর বাজারে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে ব্যবসায়ীদের মাঝে চরম আতঙ্ক ও ভীতি সৃষ্টি হয়। আইনি সাজা থেকে বাঁচতে চুকনগর বাজারের মুদি দোকান, ফার্মেসি, জুয়েলার্স, প্রসাধনী, রেস্টুরেন্ট ও বেকারিসহ শতাধিক দোকানের মালিক তড়িঘড়ি করে দোকানপাট বন্ধ করে নিরাপদ দূরত্বে সরে যান।

ব্যস্ততম বাজারের প্রধান অংশের দোকানপাট হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ কেনাকাটা করতে আসা ক্রেতা ও পথচারীদের মধ্যে কিছুটা বিভ্রান্তি ও কৌতূহলের সৃষ্টি হতে দেখা যায়।

এসময় উপস্থিত ছিলেন চুকনগর বাজার কমিটির সভাপতি মোঃ সাইদুল ইসলাম, চুকনগর প্রেসক্লাবের সভাপতি মোঃ রুহুল আমিনসহ বাজার কমিটির সদস্য ও‌ স্থানীয় নেতৃবৃন্দ।

​উল্লেখ্য স্থানীয় সচেতন মহল এই অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং বাজারে নিয়মিত মনিটরিং বজায় রাখার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর