1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সরকার ক্রস-বর্ডার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কাজ করছে -শিক্ষা মন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনব্যাপী কর্মসূচি শার্শায় ২ শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্মহত্যা! সাবেক স্ত্রীকে ভিডিও কলে রেখে মালয়েশিয়া প্রবাসী ক্রেন চালকের আত্মহত্যা শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে নিতে চান প্রধানমন্ত্রী: কুয়েটের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় শিক্ষামন্ত্রী মাদক চোরাচালান বন্ধে মাদকদ্রব্য অধিদপ্তরকে ঢেলে সাজানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছোট বোন রেহানাকে সাথে নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ১৪২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:


সরকারী সফরে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে মঙ্গলবার (৩১ মে) দুপুর ১২টা ১৭ মিনিটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এসে পৌছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পৌছালে প্রথমেই তাঁকে দলীয় নেতা-কর্মীরা স্বাগত জানান।

এরপর বেলা সাড়ে ১২টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে পিতার আত্মার শান্তি কামনাসহ ১৯৭৫ সালের ১৫ আগষ্ট শহিদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এসময় প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে শেখ কবির হোসেন, কাজী আকরাম উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব, এসএসএফ-এর মহাপরিচালক, প্রধানমন্ত্রীর সামরিক সচিব, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-০১, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক কর্নেল তৌহিদা নওয়াজেশ রোজী, প্রধানমন্ত্রীর এডিসি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডাঃ এ বি এম আব্দুল্লাহ, শাহানা ইয়াসমিন
শম্পা, পিজিআর কমান্ডার, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১, প্রধানমন্ত্রীর সহকারী সামরিক সচিব, শেখ ফারহান নাসের, প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-১, প্রধানমন্ত্রীর নার্সিং অফিসার, গণভবনের স্টুয়ার্ড ও
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত স্টাফরা উপস্থিত ছিলেন।

জোহর বাদ বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে যোগদান করেন তিনি। সবশেষে বিকাল ৪টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার উদ্দেশ্যে হেলিকপ্টার যোগে টুঙ্গিপাড়া ত্যাগ করেন।

প্রসঙ্গত, আজ মঙ্গলবার(৩১ মে) প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টুঙ্গিপাড়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর