মিজানুর রহমান মিলন, সৈয়দপুর::
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান বলেছেন, দেশের মানুষ সকলেই সকলের অধিকার পাবেন। এ দেশ আপনার আমার সবার। তাই আমাদের সবার অধিকার সমান। তিনি আরও বলেন, আমরা সরকারি কর্মচারীরা আমরা দেশের মানুষের সেবক হিসেবে কাজ করছি।
গতকাল রবিবার (১৩ অক্টোবর) বেলা ১১ টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো। মোখলেস উর রহমান সৈয়দপুরে পাটজাত পণ্য উৎপাদন ও রপ্তানীকারক প্রতিষ্ঠান রানু এগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেডের সার্বজনীন দূর্গাপুজা মন্ডপ পরিদর্শনে গিয়ে উপস্থিত প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারিসহ পূজারীদের সামনে বলা বক্তব্যে তিনি ওইসব কথা বলেন। সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান রানু এগ্রোর সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ চত্বরে এসে পৌঁছুলে শ্যামলী সিটি গ্রুপের চেয়ারম্যান অনন্যা শাহা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় তিনি রানু এগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনায় শারদীয় দূর্গাপূজার আয়োজন দেখে মুগ্ধ হন এবং আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, রংপুর বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত), মো: আজমল হোসেন ও নীলফামারী জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই আলম সিদ্দিকী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন, বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মো. আব্দুল গফুর সরকার, শ্যামলী সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সুশীল কুমার দাস ও ডিরেক্টর সুশান্ত কুমার দাস, সাংবাদিক জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্ডপ পরিদর্শন শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়রে সিনিয়ে সচিব মো. মোখলেস-উর রহমান রানু এগ্রো ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে সৈয়দপুরের বিভিন্ন উন্নয়নকল্পে এক মতবিনিময় সভায় মিলিত হন। এতে সৈয়দপুর পৌরসভা শহরের নানাবিধ সমস্যা সমাধান, রেলের বেদখল জমি উদ্ধার করে প্রকল্প বাস্তবায়ন, পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রস্তাবিত মেডিক্যাল কলেজ, ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব তুলে ধরা হয়।
এতে দুই মন্ত্রণালয়ে সচিব প্রস্তাবিত সে সব বাস্তবায়নের আশ্বাস দিয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।