1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীটি প্রভাবশালীদের দখলে মাছ চাষ করছে ভেড়িবাঁধ দিয়ে কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কামারপুকুরে বিএনপির সভা

  • প্রকাশিত : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৯৪ বার পঠিত
10222
দীপ্ত নিউজ,সৈয়দপুর প্রতিনিধি:


জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সৈয়দপুরে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে ধলাগাছ মতির মোড়ে কামারপুকুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ওই সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মিজানুর রহমান মুকুলের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনায় অংশ নেন বিশেষ অতিথি সৈয়দপুর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম লোকমান, সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন।
কামারপুকুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মির্জা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সহ সভাপতি কাজী একরামুল হক, প্রচার সম্পাদক আবু সরকার, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মো. হাফিজ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রিজওয়ান আকতার পাপ্পু, যুগ্ম আহবায়ক নাঈম সরকার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাইদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জয়, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মইনুল চৌধুরী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফাহিম মুনতাসির, সাধারণ সম্পাদক মিনার।
আলোচনা সভায় বক্তারা দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জুলাই -আগস্টের গনঅভ্যুত্থানে স্বৈরশাসক ফ্যাসিস্ট আওয়ামীলীগের পতন হলেও তাদের ষড়যন্ত্র এখনও থামেনি।
তারা বলেন, তাদের যে কোন ষড়যন্ত্র প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে থাকতে হবে। একইসাথে গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বক্তারা শহীদ জিয়ার আদর্শের দল বিএনপিকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে পাড়া মহল্লায় সভা সমাবেশ চালিয়ে যাওয়ার নির্দেশনা দেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর