1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে ৭৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন ডুমুরিয়ায় ব্র্যাক সিড এ্যাড এগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজনে এক দিনের কৃষক প্রশিক্ষণ কয়রায় সুন্দরবনের বনজ সম্পদ রক্ষা ও বনদস্যু নির্মূলে মতবিনিময় সভা সাতক্ষীরার কালীগঞ্জের র‍্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিল সহ ২ মাদক কারবারি আটক সাতক্ষীরার নলতায় সওজের রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ফের স্থাপনা নির্মাণের হিড়িক জিয়াউর রহমানের স্মৃতি জড়িত শার্শার উলাশী জিয়ার খাল পুন: খননের শুভ উদ্ধোধনে আসছেন প্রধান মন্ত্রী সুন্দরবন নিয়ন্ত্রনে বন বিভাগের অভিযান ১ বছরে ২৭৪ মামলায় ৪৯৪ ব্যাক্তি আটক ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত

জামায়াত নেতা ডা. খালিদুজ্জামানের অব্যাহত প্রতিবাদ, দূর্নীতির জট খুলছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের!

  • প্রকাশিত : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২৬৩ বার পঠিত
khalid-13109
  • নিজস্ব প্রতিবেদক ::

বাংলাদেশের স্বাস্থ্যখাতে দূর্নীতির বিষয়টি পুরনো। অন্যতম মৌলিক অধিকার নিয়ে দূর্নীতির সংস্কৃতি চলে আসছে র্দীঘদিন। ২৪’ এর ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটলেও স্বাস্থ্য খাতের দূর্নীতির চিত্র রয়ে গেছে আগের মতোই।

অন্তবর্তী সরকার ক্ষমতা গ্রহণের ৮ মাস পর গত জুন মাসের শেষ দিনে বাংলাদেশ শিশু হাসপাতালের পরিচালনা বোর্ডের অনুমোদনক্রমে নিয়োগ দেয়া হয় ৬৫ জন চিকিৎসক। অথচ নিয়োগের পুরো প্রক্রিয়া জুড়ে ছিলো ভয়াবহ অস্বচ্ছতা। এই নিয়োগের আগে সংবাদপত্রে কোনো বিজ্ঞাপন দেওয়া হয়নি। আবেদন করেন শুধু শিশু হাসপাতালে প্রশিক্ষণরত ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত একটি সংগঠনপন্থী চিকিৎসকেরা। নিয়োগপ্রাপ্তদের মেধা ও দক্ষতা যাচাইয়ে লিখিত বা মৌখিক পরীক্ষা না নিয়েই দেয়া হয় এ বিশাল নিয়োগ। অধিকন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ড্যাবের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ও শিশু হাসপাতাল পরিচালনা বোর্ডের সদস্য এম এ কামাল বলছেন, নিয়োগ পাওয়া ৬৫ জন চিকিৎসকই আমাদের।

প্রতিবাদে সরব হয়ে ওঠেন দেশের সচেতন নগরিক সমাজ। বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-১৭ আসনের সংসদ সদস্যপ্রার্থী ও বিশিষ্ট চিকিৎসক নেতা ডা. এসএম খালিদুজ্জামান নেমে আসেন রাস্তায়। মানববন্ধন, স্মারকলিটি প্রদানের মতো কর্মসূচিতে সরাসরি নেতৃত্ব দিয়ে গড়ে তোলেন তীব্র আন্দোলন। ফলে এ নিয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা অব্যাহত থাকে।

যার পরিপ্রেক্ষিতে অবশেষে ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। কমিটির সদস্যরা গত ১৪ জুলাই প্রতিবেদন জমা দেন মন্ত্রণালয়ে, প্রতিবেদনে নিয়োগে অনিয়মের বিষয়টি উঠে আসে। তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে নিয়োগ বাতিলের সুপারিশ করলে তা কার্যকর করে কর্তৃপক্ষ।

এরপর ডা. খালিদুজ্জামান সরব হন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের অনিয়ম আর–দুর্নীতির বিরুদ্ধে। শুধু অভিযোগে করেই ক্ষান্ত না হয়ে গত ১৮ আগস্ট জনগণকে সাথে নিয়ে মহাখালীর জাতীয় ক্যানসার ইনস্টিটিউটের সামনে মানববন্ধনে নেতৃত্ব দেন। এসময় তিনি ‘ক্যানসার হাসপাতালকেই দুর্নীতির ক্যানসারে আক্রান্ত’ আখ্যা দেন। তাঁর এই বক্তব্য গণমাধ্যম ও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়। হাসপাতাল প্রশাসন দুর্নীতির মাধ্যমে পদোন্নতি ও নিয়োগ দেওয়ার পাশাপাশি চিকিৎসক, নার্স থেকে শুরু করে টেকনোলজিস্ট-সবার ক্ষেত্রেই অনিয়মের মহোৎসব চলছে বলে অভিযোগ করেন ডা. খালিদুজ্জামান। এরপরে আবারো নড়ে চড়ে বসে স্বাস্থ্য মন্ত্রণালয়। ইতোমধ্যে তারা দূর্নীতির শক্ত দুষ্টচক্র ভাংতে নানামুখী উদ্যোগ গ্রহন শুরু করেছে বলে জানানো হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর