মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে টংগীবাড়ী থানাধীন হাসকিরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বিউটি বেগম ওরফে আসমা (৪২) হাসকিরা গ্রামের বাসিন্দা সেলিম শেখের স্ত্রী।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানাযায়, পুলিশ সুপারের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে হাসকিরা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় হাসকিরা এলাকায় বিউটি বেগম ওরফে আসমার বসতবাড়ির গেটের সামনের কাঁচা রাস্তা থেকে তাকে ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।