1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুন্সীগঞ্জের মেঘনা নদীতে হাত বাঁধা নারীসহ পুরুষের ভাসমান মরদেহ উদ্ধার সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠন আ’লীগ ও ছাত্রলীগের হামলায় ১০ ছাত্রদল নেতাকর্মী আহত, আটক- ২ টংগীবাড়ীতে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারী গ্রেফতার গুপ্তবাহিনী ১৯৯৬ সালে স্বৈরাচারের সঙ্গে হাত মিলিয়েছিল : প্রধানমন্ত্রী কয়রায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালনে র‍্যালি ও আলোচনা সভা মেসির পিতার মৃত্যু সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডন কারাগারে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী টঙ্গিবাড়ীতে মালদ্বীপের রাষ্ট্রদূতের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময় ও সোনারং জোড়া মঠ পরিদর্শন সীমান্ত থেকে দুটি ফাইটার মোরগসহ ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠন আ’লীগ ও ছাত্রলীগের হামলায় ১০ ছাত্রদল নেতাকর্মী আহত, আটক- ২

  • প্রকাশিত : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৩০ বার পঠিত
সাতক্ষীরা প্রতিনিধি:


সাতক্ষীরা জেলা ছাত্রদলের সহ-সভাপতি মনজুরুল আলম বাপ্পীসহ ১০ নেতাকর্মীর উপর নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্তৃক হামলার  অভিযোগ উঠেছে। একটি কল রেকর্ডকে কেন্দ্রে করে এ হামলা চালানো হয়েছে বলে জানাগেছে।
শনিবার (৮ আগস্ট) রাত ১০ টার দিকে সদর উপজেলার ঘোনা ইউনিয়নের  শ্রীডাঙ্গা এলাকায় এ ঘটনা  ঘটে। এখন পর্যন্ত এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।
আহত ছাত্রদল নেতা মনজুরুল আলম বাপ্পীর অভিযোগ, শনিবার রাতে ঘোনা এলাকার ছাত্রলীগ নেতা নাজমুল হাসানের একটি কল রেকর্ড তাদের হাতে আসে। ওই কল রেকর্ডে ছাত্রদলের এক নেতা ও বিএনপিকে নিয়ে অশালীন মন্তব্য করা হয়েছে।
বাপ্পী বলেন, বিষয়টি জানতে ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হোসেন অভিযুক্ত ছাত্রলীগ নেতা নাজমুল হাসানের কাছে গেলে তাকে আটকে রাখা হয়। পরে খবর পেয়ে তিনি কয়েকজন ছাত্রদল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গেলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এ সময় বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে মারধর করা হয়। এতে তিনিসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
অন্যদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, একটি কল রেকর্ডকে কেন্দ্র করে ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হোসেনকে আটকে রাখার খবর ছড়িয়ে পড়ে। পরে জেলা ছাত্রদলের সহ-সভাপতি মনজুরুল আলম বাপ্পীসহ ১০-১৫ জন নেতাকর্মী সেখানে গেলে ঘোনা ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো. নাজমুল হাসান ও তার বাবা লাল্টু মেম্বারের নেতৃত্বে তাদের ওপর হামলা হয়।
আহত ছাত্রদল নেতা আব্দুস সালাম বলেন, ঘোনা ইউনিয়নের একটি বৈঠক থেকে বের হওয়ার পর ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দুদায়েভ মাসুদ অর্ঘ বলেন, ফ্যাসিবাদী সরকারের কিছু লোক জেলা ছাত্রদলের সহ-সভাপতির ওপর হামলা চালিয়েছে।
জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান বলেন, স্থানীয় জামায়াতের শেল্টারে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে। তিনি ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।
জেলা বিএনপির সদস্যসচিব জাহিদ হাসান ডাবলু বলেন, আওয়ামী লীগের কিছু নেতার নেতৃত্বে ছাত্রদল নেতা মনজুরুল আলম বাপ্পীর ওপর হামলা চালানো হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই।
গুরুতর আহতরা হলেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনজুরুল আলম বাপ্পি এবং ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হাসানসহ তিন জন। তবে আহতদের সবার নাম পরিচয় এখনো জানা যায়নি।
দলীয় সূত্র জানিয়েছে, ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হাসানসহ ৩ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়দের সহায়তায় আহত নেতাকর্মীদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে ছাত্রদলের নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলার খবর শুনে রাতেই সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান বিএনপি’র নেতাকর্মীরা। এ সময় সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু সহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া পৃথকভাবে আহতদের হাসপাতালে দেখতে যান জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রউফ।
এদিকে, রাতের আঁধারে ছাত্রদল নেতাদের ওপর এমন বর্বর ও কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার ঘটনায় সাতক্ষীরা জেলা বিএনপি, ছাত্রদল ও অঙ্গ সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অনতিবিলম্বে ঘটনার সাথে জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর