জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সৈয়দপুরে সমাবেশ ও র্যালী করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় অপপ্রচারের মাধ্যমে বাঁধাগ্রস্তকারীদের ঐক্যবদ্ধ হয়ে রাজনৈতিকভাবে মোকাবিলার অঙ্গিকার করার মধ্য দিয়ে বুধবার (৫ আগস্ট) নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয় দিবসটি।
কর্মসূচির মধ্যে ছিল, সকালে শহীদ সাজ্জাদের রুহের মাগফিরাত কামনা করে কবর জিয়ারত, বিকেলে সমাবেশ ও র্যালী।
বিকেলে দিবসটি উদযাপন উপলক্ষ্যে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয়ের সামনে আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও সৈয়দপুর জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি বিলকিস ইসলাম। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।
দলটির সাধারণ সম্পাদক মো. শাহীন আকতার শাহীনের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জুলা গণঅভ্যুত্থান চলাকলে সাভারে নিহত শহিদ সাজ্জাদের পিতা আলমগীর হোসেন, জুলাই যোদ্ধা নুর ইসলাম, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী, জেলা বিএনপির সহ সভাপতি এ্যাড. ওবায়দুর রহমান, শফিকুল ইসলাম জনি, জিয়াউল হক জিয়া, সুমিত কুমার আগরওয়ালা, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, মো. শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে আনোয়ার হোসেন প্রামাণিক, এম এ পারভেজ লিটন, প্রচার সম্পাদক আবু সরকার, বিএনপি নেতা শওকত হায়াত শাহ, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কামরুল হাসান কার্জন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সাধারন সম্পাদক শেখ বাবলু, জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সাদেদুজ্জামান দিনার, জেলা জিয়া মঞ্চের আহবায়ক মোহাম্মদ আলী, জেলা মহিলা দলের সভাপতি রওনক জাহান রেনু।
সমাবেশে বক্তারা বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের হুশিয়ারি দিয়ে বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামীলীগের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গুম, খুন,হামলা- মামলা নির্যাতন সত্বেও শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিকরা মৃত্যু ভয়কে উপেক্ষা করে রাজপথে আন্দোলন করেছে। সে সময় আপনাদের কাউকে দেখা যায়নি। তারা বলেন, দেশের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করতে আপনাদের নীলনকশা জনগন বুঝতে পেরেছে। তাই ষড়যন্ত্র করে কোন লাভ হবেনা, জনগনকে সাথে নিয়ে আপনাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।
সমাবেশ শেষে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
এরআগে, বিএনপি নেতাকর্মীরা শহরের হাতিখানা কবরস্থানে শহিদ সাজ্জাদের কবর জিয়ারত করেন।