সৈয়দপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের উদ্যোগে শহিদ সাজ্জাদের কবর জিয়ারত
প্রকাশিত :
বুধবার, ৫ আগস্ট, ২০২৬
২১
বার পঠিত
সৈয়দপুর প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত করে দোয়া করেছেন জামায়াত নেতৃবৃন্দ। বুধবার (৫ আগস্ট) ফজরের নামাজের পর শহরের হাতিখানা কবরস্থানে এই কর্মসূচী পালন করা হয়।
দোয়া পরিচালনা করেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম।
এসময় উপস্থিত ছিলেন শহীদ সাজ্জাদ হোসেনের পিতা আলমগীর হোসেন, সৈয়দপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর শফিকুল ইসলাম, সৈয়দপুর শহর জামায়াতের আমীর শরফুদ্দিন খান ও সেক্রটারি মাওলানা ওয়াজেদ আলী, সৈয়দপুর প্রেসক্লাবের সদস্য সচিব মো. নজরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি আব্দুল মোমেন, বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজলীগ (বিআরইএল) সৈয়দপুর কারখানা শাখার সেক্রেটারি ও রেলওয়ে শ্রমিক কল্যাণ ট্রাস্টের সদ্য নির্বাচিত প্রতিনিধি আবু হাসান, পৌর জামায়াতের মিডিয়া বিভাগের দায়িত্বশীল আব্দুস সালাম।