1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

ডিসেম্বরের ঘূর্ণিঝড়টি হামুন ও মিধিলি অপেক্ষা বেশি শক্তিশালী হওয়ার সম্ভাবনা

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ৮৭ বার পঠিত
ghurnijhor-3823
মোস্তফা কামাল পলাশের পোস্ট থেকে নেওয়া ছবি

দীপ্ত নিউজ ডেস্ক::


আগামী সপ্তাহের সম্ভাব্য ঘূর্ণিঝড়টি সর্বশেষ দুটি ঘূর্ণিঝড় (হামুন ও মিধিলি) অপেক্ষা বেশি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে আবহাওয়া ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।

পোস্টে তিনি জানান, বিশ্বের প্রধান-প্রধান আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো আগামী ২৫ নভেম্বর থেকে ২৮ নভেম্বরের মধ্যে ভারতের আন্দামান ও নিকবার দ্বীপের আশপাশে একটি লঘুচাপ সৃষ্টির প্রবল সম্ভাবনা নির্দেশ করছে।

সমুদ্রের পানির তাপমাত্রা ও ভারতীয় উপমহাদেশের ওপর সাব-ট্রপিকাল জেট স্ট্রিমের অবস্থানের প্রভাবে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ২৮ থেকে ২৯ নভেম্বরের মধ্যে। গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ২৯ থেকে ৩০ নভেম্বরের মধ্যে। ডিসেম্বর মাসের ১ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ডিসেম্বর মাসের ১ থেকে ২ তারিখের মধ্যে বাংলাদেশের বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকার জেলাগুলো ও মিয়ানমারের রাখাই রাজ্যের মধ্যবর্তী কোনো এলাকার ওপর দিয়ে স্থল ভাগে আঘাত করার সম্ভাবনা রয়েছে।

সম্ভাব্য ঘূর্ণিঝড়টির ক্ষতিকর প্রভাব সর্বনিম্ন পরিমাণে নামিয়ে আনতে পূর্ব-প্রস্তুতি দরকার উল্লেখ করে তিনি কিছু পরামর্শও জানিয়েছেন।

কৃষকদের জন্য পরামর্শ:

সম্ভাব্য ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশের প্রায় সব জেলার কৃষকদের অনুরোধ করব যে জমিতে পাকা ধান থাকলে তা কেটে মাড়াই করার জন্য। শীতকালীন শাক-সবজির জমিতে ঘূর্ণিঝড়ের সময় যেন পানি জমে শস্যের ক্ষতি না করে, সেদিকে খেয়াল রাখতে হবে।

সেন্টমার্টিন দ্বীপগামী পর্যটকদের জন্য ভ্রমণ সতর্কতা

২৮ নভেম্বরের পর থেকে ডিসেম্বরের ৩ তারিখ পর্যন্ত টেকনাফ-টু-সেন্টমার্টিন নৌযান চলাচল বন্ধ থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। ২৮ নভেম্বরের মধ্যে পর্যটকরা সেন্টমার্টিন দ্বীপ ত্যাগ না করলে আটকা পড়ার সম্ভাবনা রয়েছে।

সমুদ্রগামী জেলেদের জন্য পূর্বাভাস:

সম্ভাবনা খুবই বেশি আগামী সপ্তাহের সম্ভাব্য ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম, কক্সবাজার ও রাখাইন রাজ্যের উপকূলে আঘাত করার। দ্বীপের জেলেরা যেন অবশ্যই ২৮ নভেম্বরের মধ্যে উপকূলে ফেরত চলে আসার প্রস্তুতি নিয়ে রাখে; কিংবা সেই হিসাব করেই সমুদ্রে যাত্রা করে যে জেলেরা এই সপ্তাহে সমুদ্রে যাত্রা করার পরিকল্পনা করেছে।

উল্লেখ্য, বঙ্গোসাগরে চলতি বছর এ ঘূর্ণিঝড়ের সৃষ্টি হলে সেটির নাম হবে মিচাহং, তবে উচ্চারণ করতে হবে মিগজাউম। মিয়ানমার এই নাম প্রস্তাব করেছে। তবে স্থানভেদে ঘূর্ণিঝড়ের এ নাম পরিবর্তন হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর