1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আল্লাহ যেন আমাকে সুস্থ করেন, কাজে ফেরার শক্তি দেন : ইলিয়াস কাঞ্চন সাকিবের আর দেশে ফেরার কোনো সুযোগ নেই: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধ জনতার ছিলো, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কারাবন্দি ইমরান খানের সঙ্গে যোগাযোগ নেই সাত মাস, উদ্বিগ্ন পরিবার দিল্লিতে প্রেস কনফারেন্সে শেখ হাসিনার দেয়া বক্তব্যে সমর্থন নেই ভারতের: রণধীর জয়সওয়াল গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : স্থানীয় সরকারমন্ত্রী পল্লবীতে বিএনপি নেতাকে গুলি, পথচারী নারীসহ আহত ২ আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষার সংগ্রাম কয়রায় চিংড়িঘেরে লবণাক্ততা ও অতিবৃষ্টির প্রভাব, লোকসানের শঙ্কায় চাষিরা মাদক ও বনদস্যু দমনে তথ্য দেওয়ার আহ্বান: কয়রায় সুধী সমাবেশে পুলিশ সুপার

ডুমুরিয়ায় নিসচার ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উপলক্ষে দোয়া ও খাবার বিতরণ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১০২ বার পঠিত
dumuriya-15155
  • শেখ মাহতাব হোসেন (ডুমুরিয়া) খুলনা ::

খুলনার ডুমুরিয়ায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উপলক্ষে তার সুস্থতা কামনায় ডুমুরিয়া উপজেলার নিসচার আয়োজনে দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত ।

২৪ ডিসেম্বর বুধবার বিকাল ৫টায় নিসচা সভাপতি খান মহিদুল ইসলামের সভাপতিত্বে উপদেষ্টা আলহাজ্ব আব্দুল কাইউম জমাদ্দারের সঞ্চালনায় নিসচা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এর জন্মদিন উপলক্ষে ডুমুরিয়া বাজার জামে মসজিদ এবং এতিমখানায় নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।

উল্লেখ্য দীর্ঘদিন ধরে ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম হাফেজ মোঃ আসাবুর রহমান।

এসময় উপস্থিত ছিলে হাফেজ মোঃ আবুল বাশার, হাফেজ মোঃ তৌফিকুর রহমান, মাওলানা আমিরুল ইসলাম, মোয়াজ্জেম হাফেজ মোঃ বুলবুল,কোষাধ্যক্ষ রবিউল ইসলাম সরদার, যুব বিষয়ক সম্পাদক গাজী সোহেল আহমেদ, সমাজকল্যাণ
সম্পাদক আব্দুল্লাহ খান, কার্যকরী সদস্য শাহারুজ্জামান সবুজ, মহসিন খান, জুয়েল বিশ্বাস, আব্দুর রহমান ব্যাপারী, আলিমুল ইসলাম, এম এ জলিল এবং মাদ্রাসার ছাত্র।

সভায় বক্তারা ইলিয়াস কাঞ্চনের নিরাপদ সড়ক আন্দোলনে ভূমিকার কথা স্মরণ করে তাঁর সুস্থতা কামনা করেন এবং দেশের প্রতিটি নাগরিককে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর