1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নিয়োগ বাণিজ্য, শাক দিয়ে মাছ ঢাকতে ব্যস্ত বৈরী আবহাওয়ায় নির্ধারিত দিনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা খেলাফত মজলিসের জামায়াত জোট ছাড়ার সিদ্ধান্ত টানা ‎বর্ষনে আইলা উপদ্রুত আশাশুনির ৪ গ্রামের মানুষের চলাচলের ১২ কিঃ মিঃ কাঁচা রাস্তায় চরম ভোগান্তি সাতক্ষীরার তালায় টিআরএম বিলের ক্ষতিপূরণের বকেয়া পরিশোধ ও জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন ফাইনালে যত ষড়যন্ত্রতত্ত্ব: খেলোয়াড়দের পরিবারকে হুমকি, ফিফা-উয়েফার সমঝোতা! অতিবৃষ্টি ও হরি ভদ্র নদী ভরাট: ডুমুরিয়ার ডোমরা বিলে জলাবদ্ধতায় চরম ঝুঁকি পাইকগাছার সাংবাদিক আব্দুল গফুরের মায়ের ইন্তেকাল: শোক ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা পরিদর্শন উপজেলা প্রশাসন সৈয়দপুরে কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচি

ডুমুরিয়ায় পূবালী ব্যাংকে ইসলামিক ব্যাংকিং কর্নার উদ্বোধন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৩২ বার পঠিত
dumuriya-10436
  • শেখ মাহতাব হোসেন (ডুমুরিয়া) খুলনা::

ডুমুরিয়া পূবালী ব্যাংকে ইসলামিক ব্যাংকিং কর্নার উদ্বোধন ইসলামী ব্যাংকিং সেবা ব্যবস্থার গুরুত্ব ও গ্রাহকদের সময়োপযোগী চাহিদার কথা বিবেচনায় খুলনার ডুমুরিয়া পূবালী ব্যাংক উপ‌শাখায় ইসলামিক ব্যাংকিং কর্নারের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার ডুমুরিয়া বাজারে পূবালী ব্যাংকের শাখায় এ ইসলামিক কর্নারের উদ্বোধন করা হয়।
পূবালী ব্যাংক ইসলামী কর্নারের মাধ্যমে গ্রাহকরা শরিয়াহভিত্তিক অর্থনৈতিক সেবা লাভ করবেন। গ্রাহকরা হালাল অর্থনৈতিক লেনদেন করতে পারবেন। গ্রাহককে ইসলামিক ব্যাংকিংয়ের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করবেন।

পূবালী ব্যাংক ডুমুরিয়া শাখার ব্যবস্থাপক অজিত কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, পূবালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার ও অঞ্চল প্রধান শেখ মোহাম্মাদ সামসুদ্দোহা। বিশেষ অতিথির বক্তব্য দেন- পূবালী ব্যাংকের সহকারী কৈয়া বাজার শাখার ব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলাম , এ সময় আরও উপস্থিত ছিলেন, ডুমুরিয়া জেলা শ্রমিক দলের সভাপতি খান ইসমাইল হোসেন, ডুমুরিয়া উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমান বিশ্বাস, মোঃ মনিরুজ্জামান সরদার, মোঃ বাহাউদ্দিন মোল্লা, শেখ শওকত হোসেন, মেহেদী হাসান রাশেল, বিশ্বজিৎ কুণ্ডু,অক্ষয় কুমার দাস, শ্যামল দাসসহ‌আরো অনেকে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, ব্যাংক অফিসার আব্দুল আজিজ মিনা, উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন গুটুদিয়া জামে মসজিদের ইমাম মাওলানা ইফতেখার সিদ্দিক।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর