1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ওলামা দলের রাড়ুলী কমিটি গঠন কয়রায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত উদ্যোগের তাগিদ মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ ডুমুরিয়ায় শিশু সুরক্ষায় সামাজিক অংশীদারিত্ব জোরদারে গোলটেবিল বৈঠক পাটকেলঘাটায় বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে আহত ৬, তিনজনের অবস্থা গুরুতর নৈরাজ্যের প্রতিবাদে ডুমুরিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা শেষ হলো শ্যামলী সিমেন্ট শিটের ৪ দিনব্যাপী ব্যবসায়ী সন্মেলন কয়রায় দুর্যোগের আগাম কার্যক্রমে অ্যাকশন ম্যাট্রিক্স প্রণয়নে পরামর্শ সভা পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক ! নিরাপত্তার চাদরে ঢাকা পুরো সুন্দরবন নির্বিঘ্নে যাত্রা শুরু করেছে পুণ্যার্থীরা

ডুমুরিয়ায় শিশু সুরক্ষায় সামাজিক অংশীদারিত্ব জোরদারে গোলটেবিল বৈঠক

  • প্রকাশিত : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৫০ বার পঠিত
khulna-18012
  • খুলনা ব্যুরো :

শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা, শিশুদের প্রতি সহিংসতা ও নির্যাতন প্রতিরোধ এবং নিরাপদ ও সহায়ক সামাজিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে খুলনার ডুমুরিয়া উপজেলার বরাতিয়ায় স্থানীয় প্রশাসন, ধর্মীয় নেতা, সাংবাদিক, আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধি ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে ত্রৈমাসিক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বরাতিয়া, বিডি-০৩২২-এর উদ্যোগে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। মেথোডিস্ট কমিউনিটি সোস্যাল সার্ভিস পরিচালিত এবং কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর অর্থায়নে প্রকল্পটির আওতায় এ সভার আয়োজন করা হয়।

বৈঠকে শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত দায়িত্ব, শিশুদের প্রতি সহিংসতা ও নির্যাতন প্রতিরোধ, শিশুবান্ধব পরিবেশ সৃষ্টি এবং শিশুদের সুস্থ ও স্বাভাবিক বিকাশে সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় স্থানীয় পর্যায়ে শিশু সুরক্ষার ঝুঁকি ও সমস্যাগুলো চিহ্নিত করে তা মোকাবিলায় কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে শিশুদের প্রতি অবহেলা, নির্যাতন, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে পরিবার, সমাজ, স্থানীয় নেতৃত্ব ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত ভূমিকা নিয়ে আলোচনা হয়। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি, সামাজিক দায়বদ্ধতা এবং যেকোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও মতামত তুলে ধরা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন এলসিসি চেয়ারম্যান রেভারেন্ড যাকোব এন সরকার, পিডিএর কো-অর্ডিনেটর দিপংকর দাস, প্রকল্প ব্যবস্থাপক মনীষ মণ্ডল, প্রকল্পের হিসাবরক্ষক প্রকাশ সরকার, স্থানীয় ইউপি সদস্য পলাশ কুমার দাস, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মো. আমিনুল ইসলাম এবং পোস্টমাস্টার অমল দেবনাথসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, শিশুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা শুধু পরিবার বা কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; বরং এটি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত দায়িত্ব। শিশুদের প্রতি সহিংসতা, নির্যাতন, অবহেলা ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে কার্যকর সহযোগিতা ও সমন্বয় গড়ে তোলা প্রয়োজন।

তারা আরও বলেন, এ ধরনের ত্রৈমাসিক গোলটেবিল বৈঠকের মাধ্যমে স্থানীয় প্রশাসন, ধর্মীয় নেতা, আইন প্রয়োগকারী সংস্থা, সাংবাদিক ও সমাজের সচেতন ব্যক্তিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি পাবে। এর ফলে শিশু সুরক্ষায় বিদ্যমান সমস্যা চিহ্নিত করা, প্রতিরোধমূলক উদ্যোগ গ্রহণ এবং শিশুদের জন্য নিরাপদ ও সহায়ক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার সুযোগ সৃষ্টি হবে।

শিশুদের অধিকার ও সুরক্ষায় সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি, সচেতনতা তৈরি এবং শিশুদের কল্যাণে স্থানীয় পর্যায়ে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে বৈঠকটি শেষ হয়।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর