1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ওলামা দলের রাড়ুলী কমিটি গঠন কয়রায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত উদ্যোগের তাগিদ মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ ডুমুরিয়ায় শিশু সুরক্ষায় সামাজিক অংশীদারিত্ব জোরদারে গোলটেবিল বৈঠক পাটকেলঘাটায় বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে আহত ৬, তিনজনের অবস্থা গুরুতর নৈরাজ্যের প্রতিবাদে ডুমুরিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা শেষ হলো শ্যামলী সিমেন্ট শিটের ৪ দিনব্যাপী ব্যবসায়ী সন্মেলন কয়রায় দুর্যোগের আগাম কার্যক্রমে অ্যাকশন ম্যাট্রিক্স প্রণয়নে পরামর্শ সভা পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক ! নিরাপত্তার চাদরে ঢাকা পুরো সুন্দরবন নির্বিঘ্নে যাত্রা শুরু করেছে পুণ্যার্থীরা

নৈরাজ্যের প্রতিবাদে ডুমুরিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

  • প্রকাশিত : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২৫ বার পঠিত
dumuriya-18010
  • ​শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা) ::

গোপালগঞ্জসহ সারা দেশে আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে খুলনার ডুমুরিয়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিএনপি।

​রবিবার বিকেল সাড়ে তিনটায় ডুমুরিয়া বাসস্ট্যান্ড চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ডুমুরিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক পথসভায় মিলিত হয়।

​খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ডুমুরিয়া উপজেলা বিএনপির সভাপতি মোল্লা মোশাররফ হোসেন মফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজগার লবী।

​গোপালগঞ্জের নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে প্রধান অতিথি বলেন, দেশের শান্তি- শৃঙ্খলা বিনষ্ট করতে এবং গণতন্ত্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগ গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। জনগণকে সাথে নিয়ে বিএনপি যেকোনো মূল্যে এই ষড়যন্ত্র ও নৈরাজ্য প্রতিহত করবে।

​সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির সভাপতি মোঃ মনিরুজ্জামান মন্টু এবং খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুজ্জামান বাপ্পী।

​এছাড়াও পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা শামীম কবির, খুলনা জেলা বিএনপির সদস্য মোল্লা মাহবুবুর রহমান, আব্দুল মালেক, সরোয়ার হোসেন, শেখ হাফিজুর রহমান, খুলনা জেলা কৃষক দলের সভাপতি মোল্লা কবিরুল ইসলাম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ ফরহাদ হোসেনসহ ডুমুরিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর