1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ওলামা দলের রাড়ুলী কমিটি গঠন কয়রায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত উদ্যোগের তাগিদ মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ ডুমুরিয়ায় শিশু সুরক্ষায় সামাজিক অংশীদারিত্ব জোরদারে গোলটেবিল বৈঠক পাটকেলঘাটায় বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে আহত ৬, তিনজনের অবস্থা গুরুতর নৈরাজ্যের প্রতিবাদে ডুমুরিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা শেষ হলো শ্যামলী সিমেন্ট শিটের ৪ দিনব্যাপী ব্যবসায়ী সন্মেলন কয়রায় দুর্যোগের আগাম কার্যক্রমে অ্যাকশন ম্যাট্রিক্স প্রণয়নে পরামর্শ সভা পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক ! নিরাপত্তার চাদরে ঢাকা পুরো সুন্দরবন নির্বিঘ্নে যাত্রা শুরু করেছে পুণ্যার্থীরা

পাটকেলঘাটায় বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে আহত ৬, তিনজনের অবস্থা গুরুতর

  • প্রকাশিত : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৪৭ বার পঠিত
satkhira-18011
  • আক্তারুল ইসলাম,সাতক্ষীরা :

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটায় যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালকসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহত অপর তিনজনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পাটকেলঘাটার মজুমদার পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনায় আহতদের মধ্যে ইজিবাইক চালক যুগিপুকুরিয়া গ্রামের নজরুল বিশ্বাসের ছেলে নাহিদ বিশ্বাস (২৮), তালা উপজেলার দোহার গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী রওশন আরা (৪৫) এবং শিশু জান্নাত আরা (৭) রয়েছেন। তাদের পাটকেলঘাটা পপুলার ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে গুরুতর আহত অপর তিনজনের বাড়ি রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শী মধু মোড়ল জানান, বেলা সাড়ে ১১টার দিকে খুলনাগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস পেট্রোল পাম্প এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ইজিবাইকটির সঙ্গে বাসের সজোরে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং চালকসহ যাত্রীরা আহত হন। পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত বাসটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে মহাসড়কে বেপরোয়া গতিতে যানবাহন চলাচল ও অসতর্কতার কারণে দুর্ঘটনা এড়াতে চালকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর