1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার পাইকগাছায় রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন ঈদ আনন্দে মণিরামপুরের খালিয়া গ্রামের মাঠে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় মাতোয়ারা নারী-পুরুষ কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন কয়রায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের বাড়ি ভাংচুর বেনাপোল সীমান্তে আটকে পড়া মানুষদের মানবেতর জীবনযাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার

  • প্রকাশিত : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৩৩ বার পঠিত
du-16672
  • নিজস্ব প্রতিবেদক ::

ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির আয়োজনে পাইকগাছায় ” ফ্রেসার্স রিসিপশন ট্যালেন্ট হান্ট এন্ড ক্যারিয়ার সেমিনার” অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৩০ মে) বিকালে পাইকগাছা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রের অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করেন খুলনা -৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাও: আবুল কালাম আজাদ।

du-16673

পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি জান্নাতুল ফেরদৌস তিশা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানভীর আল মাসুদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে শিক্ষার্থীদের শিক্ষা ও চাকুরী সংক্রান্ত ক্যারিয়ারের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত সচিব তৌহিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলের প্রভোস্ট রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. স ম আলী রেজা, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, ইসলামি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ও সংস্কৃতিক বিভাগের চেয়ারম্যান প্রফেসর আব্দুল গফুর গাজী, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও ঢাকাস্থ পাইকগাছা সমিতির সভাপতি একেএম সাঈদ হোসেন, ইসলামি ব্যাংক বাংলাদেশ এর ইভিপি মোঃ মাজনুজ্জামান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লেকচারার মিনহাজুল ইসলাম অর্ণব, গোপালগঞ্জের সিভিল জজ সুজাতা আমিন বনানী ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ।

du-16673

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, প্রাক্তন অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিণী ডাঃ ফারজানা ইয়াসমিন লিসা, জাপান প্রবাসী শামীম আহসান, সহকারী অধ্যাপক আবু সাবাহ, প্রভাষক লুৎফা ইসলাম, আবু রাসেল কাগজী, ঢাকাস্থ পাইকগাছা সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও জাপানের এনআইসিসিএ আসিফ ইকরাম সবুজ । বক্তব্য রাখেন শিক্ষার্থী আয়েশা রহমান শশী ও তালহা।

সেমিনারে নবম শ্রেণি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে মেধা পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে চান্স পাওয়া শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।

সেমিনারে সার্বিক সহযোগিতা করেন ছাত্র কল্যাণ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর