1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সংসদে বিল: অনলাইনে জুয়া-বেটিংয়ে ৭ বছরের জেল জলবায়ু সংক্রান্ত বিশ্বনেতাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ‘ফাইনাল পর্যন্ত’ আর্জেন্টিনার সূচি, শেষ বত্রিশে প্রতিপক্ষ কারা বৃহস্পতিবার সিলেটে আসছেন জমিয়তের শীর্ষ নেতৃবৃন্দ কয়রায় যুবদলের বিক্ষােভ মিছিল ও প্রতিবাদ সভা মণিরামপুরে ইটভাটা বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন পাইকগাছায় সড়কে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা তালায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব’র পাইকগাছার কপোতাক্ষে নিখোঁজ শ্রমিক দীপঙ্করের মরদেহ ১৯ ঘন্টা পর উদ্ধার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ও পিক আপ সংঘর্ষ! দুই চালকসহ আহত-৫

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৭৭ বার পঠিত
munsigang-10148

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ ::


পদ্মাসেতু উত্তর থানা এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ও মিনি পিক আপে সংঘর্ষে অন্তত চালকসহ ৫ জন আহত হয়েছে। এতে বাস ও মিনি পিক আপের চালকের অবস্থা আশস্কাজনক।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে পদ্মাসেতু উত্তর থানার খানবাড়ী এলাকায় মাওয়ামুখী সোহাগ পরিবহন ও মিনি পিক আপের মধ্য এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে গাড়িতে আটকা পরা আহতদের উদ্ধার চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

আহতরা হলেন, মাগুড়া সদর এলাকার সোহাগ (২৪), আসাদুজ্জামান (৬৫), খুলনাসোনাডাঙ্গার আরাফাত (৩৫), খুলনা সদর এলাকার হাসিব আলী (২৬), যশোর কোতোয়ালি থানা এলাকার ৫ মানিক (১৯) ও হারুন অর রশিদ (৪০)।

শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মকর্তা দেওয়ান আজাদ জানান, সকাল সাড়ে ৮ টার সময় দুর্ঘটনার খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে গাড়ির ভিতরে আটকা পরাবস্থায় দুই পরিবহনের চালকসহ ৫জনকে উদ্ধার চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর