কয়রা প্রতিনিধি:
খুলনার কয়রা উপজেলার মঠবাড়ী সেরাজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও শ্রদ্ধেয় শিক্ষক নিখেলেশ্বর রায় আর নেই। শনিবার (১৫ আগস্ট) রাত আনুমানিক ১০টা ৩৫ মিনিটে তিনি পরলোকগমন করেন। তার মৃত্যুতে পরিবার, শিক্ষার্থী,
অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিখেলেশ্বর রায় দীর্ঘদিন মঠবাড়ী সেরাজিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন এবং প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন একজন স্নেহশীল শিক্ষক ও অভিভাবকতুল্য ব্যক্তিত্ব। তার শিক্ষা, স্নেহ, ভালোবাসা ও দিকনির্দেশনায় অসংখ্য শিক্ষার্থী উপকৃত হয়েছেন। তার মৃত্যুতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, সহকর্মী, অভিভাবক এবং স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন।
তারা বলেন, নিখেলেশ্বর রায়ের শিক্ষা ও মানবিক মূল্যবোধ তাদের জীবনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তার চলে যাওয়া শিক্ষাঙ্গন ও স্থানীয় সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তারা প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে মহান সৃষ্টিকর্তার কাছে তার সকল ভুল-ত্রুটি ক্ষমা করে পরম শান্তি প্রদানের প্রার্থনা করেন।