1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় পানির ট্যাংকি বিতরণে জেলা পরিষদের প্রশাসক তালায় জমির বিরোধে বসতঘর ভাংচুর, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুটের অভিযোগ!  শার্শায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রমরমা মাদক বাণিজ্য, ধ্বংশপ্রায় যুবসমাজকে ঘিরে চিন্তিত সচেতন অভিভাবকরা! ৫ আগষ্টে সাতক্ষীরা কারাগার ভেঙে পালানো দু’ আসামী গ্রেফতার শার্শায় এসএসসি-দাখিলে ফল বিপর্যয়, ৩শিক্ষাপ্রতিষ্ঠানে পাশ করেনি কেউ! জেলা পরিষদের প্রশাসক বাপ্পীর কয়রায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন খুলনাকে একটি পরিচ্ছন্ন ও সবুজ মহানগরী হিসেবে গড়ে তোলা আমাদের স্বপ্ন: কেসিসি প্রশাসক কয়রায় আন্তর্জাতিক যুব দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক আজ, আলোচনায় থাকছে প্রধানমন্ত্রীর জাপান সফর

তালায় জমির বিরোধে বসতঘর ভাংচুর, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুটের অভিযোগ! 

  • প্রকাশিত : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ২৮ বার পঠিত

তালা প্রতিনিধি :


তালার তেতুলিয়ার কলিয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে বসতঘর ভাংচুর, টেলিভিশন, নগদ টাকাসহ  স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী ফতেমা বেগম তালা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

ভুক্তভোগী ও অভিযোগ সুত্রে জানাযায়, সোমবার (১০ আগষ্ট)  রাতে তালা থানাধীন কলিয়া গ্রামস্থ তার বসতবাড়ীতে প্রবেশ করিয়া সকল বিবাদীরা আমার বসতবাড়ি ভাংচুর করিয়া মাটিতে মিশায় দেয়। আমি ঘর ভাংচুর করিতেছো কেন জিজ্ঞাসা করিলে বিবাদীরা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করিয়া আমাকে গলা ধাক্কা দিলে মাটিতে ফেলে দেয় এবং আমাদের খাটে উপর আমার পোতা রিজভী সরদার (০২) কে টেনে ধরিয়া গলায় ধারালো দা ধরিয়া তাকে হত্যার চেষ্টা করে।

পরবর্তীতে সকল বিবাদীরা আমার বসতঘরের মধ্যে থাকা ২৪ ইঞ্চি টেলিভিশন, মূল্য অনুমান ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা, স্বর্নের বালা ০১ জোড়া ওজন অনুমান ০১ ভরি, মূল্য অনুমান ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, আমার বৌমার জমি কেনার জন্য রাখা নগদ ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকাসহ সর্বমোট-৭,১৫,০০০/- (সাত লক্ষ পনেরো হাজার) টাকা বিবাদীরা লুট করিয়া নিয়া যায়।

অভিযুক্তরা হলেন, মৃত ইমান আলী হকের পুত্র শুকুর আলী সরদার, তার পুত্র বাপ্পী সরদার, সালমান সরদার,  স্ত্রী জাকিয়া বেগম সর্ব সাং-মুড়াকলিয়া।

এব্যাপারে এসআই তুসার জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়েছিলেন, তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলেও তিনি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর