1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় পানির ট্যাংকি বিতরণে জেলা পরিষদের প্রশাসক তালায় জমির বিরোধে বসতঘর ভাংচুর, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুটের অভিযোগ!  শার্শায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রমরমা মাদক বাণিজ্য, ধ্বংশপ্রায় যুবসমাজকে ঘিরে চিন্তিত সচেতন অভিভাবকরা! ৫ আগষ্টে সাতক্ষীরা কারাগার ভেঙে পালানো দু’ আসামী গ্রেফতার শার্শায় এসএসসি-দাখিলে ফল বিপর্যয়, ৩শিক্ষাপ্রতিষ্ঠানে পাশ করেনি কেউ! জেলা পরিষদের প্রশাসক বাপ্পীর কয়রায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন খুলনাকে একটি পরিচ্ছন্ন ও সবুজ মহানগরী হিসেবে গড়ে তোলা আমাদের স্বপ্ন: কেসিসি প্রশাসক কয়রায় আন্তর্জাতিক যুব দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক আজ, আলোচনায় থাকছে প্রধানমন্ত্রীর জাপান সফর

৫ আগষ্টে সাতক্ষীরা কারাগার ভেঙে পালানো দু’ আসামী গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পঠিত
আক্তারুল ইসলাম:


আওয়ামী লীগ সরকারের পতনের দিন সাতক্ষীরা জেলা কারাগারে হামলা ও ভাঙচুরের সুযোগ নিয়ে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কারাগার ভেঙে পালানো মোজাম গাজী (৪৯) এবং রফিকুল ইসলাম (৩৮)নামে সাজাপ্রাপ্ত দুই আসামি দীর্ঘ ২ বছর আত্মগোপনে ছিলেন ।
উপ-পরিদর্শক খন্দকার আনোয়ারের নেতৃত্বে এএসআই নবীর হোসেন এবং এএসআই হারুন মঙ্গলবার রাতে শ্যামনগর উপজেলার কাছারী ব্রিজ ও ঈশ্বরীপুর থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা যথাক্রমে উপজেলার শ্রীফলকাটি গ্রামের মৃত মোহাম্মদ গাজী ছেলে মোজাম গাজী ও নওয়াবেঁকী গ্রামের অছের আলী গাজীর ছেলে রফিকুল ইসলাম । মোজাম গাজী সিআর ২৭৪/১৮ এবং রফিকুল ইসলাম সিআর ২১৪/২৩ মামলা সুত্রে আদালত কতৃক সাজাপ্রাপ্ত হয়ে সাতক্ষীরা জেলা কারাগারে রন্দী ছিলেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রায় দু’বছর ধরে পলাতক দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। মোজাম গাজী (কয়েদী নং ২৫৩৫/২৪) এক মাস এবং রফিকুল ইসলাম (কয়েদী নং ৪২৫২) চার মাস কারাভোগের পর ২০২৪ সালের ৫ আগষ্ট সাতক্ষীরা জেলা কারাগার ভাঙার সুযোগ নিয়ে পালিয়ে আত্মগোপনে চলে যায়। তারা দু’জন যথাক্রমে এক বছর এবং ১০ মাস সাজাপ্রাপ্ত আাসামী।
তিনি আরও জানান, কারাগার থেকে পালিয়ে যাওয়ার কারনে একই বছরের ১৫ আগষ্ট তাদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় জিআর ৩৬৯/২৪ মামলা রুজু করা হয়। বুধবার সকালে সাতক্ষীরা থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামীকে।
এদিকে সাতক্ষীরা জেলা কারাগার প্রশাসন জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে মোট ৮৭ জন কারাবন্দী পালিয়ে গিয়েছিলেন।
ওই ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ এ পর্যন্ত ৪৮ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গা-ঢাকা দিয়ে থাকা অবশিষ্ট ৩৯ জনকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর