1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জুলাই ছাত্র গণঅভ্যুত্থান উপলক্ষ্যে জামায়াতের গণমিছিল সৈয়দপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে  জামায়াতের উদ্যোগে শহিদ সাজ্জাদের কবর জিয়ারত কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে সংবর্ধনা ও আলোচনা সভা  জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সীগঞ্জে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুনের পর ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড সাতক্ষীরার ব্লিস হাসপাতালে আগুন, রোগীদের নিরাপদে সরিয়ে নিয়ন্ত্রণে পরিস্থিতি খুলনায় ৭১টি পরিবারের জমি দখল সহ চাঁদাদাবি ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ৪ আগষ্টের সকল শহীদদের স্মরণে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন সৈয়দপুরে ইয়াবা ও মদ উদ্ধার, নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

তিন শতাধিক শীতার্তকে কম্বল দিলো সৈয়দপুর রোটারী ক্লাব

  • প্রকাশিত : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৬০ বার পঠিত
saeedpur-15335
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

রোটারী ক্লাব অব সৈয়দপুর এর উদ্যোগে তিন শতাধিক অসহায় দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে।

গতকাল বুধবার (৭ জানুয়ারি) বেলা ১১ টায় শহরের নতুন বাবুপাড়া পৌরসভা সড়কস্থ রোটারী চক্ষু হাসপাতাল চত্বরে ওইসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা।
এতে সভাপতিত্ব্ করেন রোটারী ক্লাব অব সৈয়দপুর’র সভাপতি রোটারিয়ান মো. মোবাশ্বের আলম প্রিন্স।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব সৈয়দপুরের এর চেয়ারম্যান চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন রোটারিয়ান অধ্যাপক আলহাজ্ব ডা. মো. শরীফুল আলম চৌধুরী।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব সৈয়দপুর’র সেক্রেটারি রোটারিয়ান মো. নুরুল হক শাহ্, রোটা: শাহ আহসান হাবীব, রোটা: ডা.মো. দেলোয়ার হোসেন, রোটা: আলহাজ্ব মো. মাহবুব আলম, রোটা: কোহিনুর সিদ্দিকা, রোটা: মমতাজ মিন্টু, রোটা: মো. আজহারুল সরকার রানা, রোটা: মো. আসলাম পারভেজ, ব্যবসায়ী আলহাজ্ব মো. আফতাব আলম জুবায়ের প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার তিন শতাধিক অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর