1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ নারী-শিশুদের কল্যাণ ও অধিকার নিশ্চিতে কাজ করার প্রত্যয় এমপি বিলকিস ইসলাম’র  কয়রায় ৩৮ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক নেপালের বন্যা: সীমান্ত বিহীন জলবায়ু সংকট কপিলমুনিতে কবরস্থানের জায়গা দখল করে ইমারত নির্মাণ, প্রতিবাদে মানববন্ধন আজ শুভ জন্মাষ্টমী বাস চলাচলে বৈষম্য দুর করতে নীলফামারী মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম কয়রায় ৪রশতাধিক অসহায় পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংকি বিতরণ কয়রায় সিএনআরএসের উপজেলা পর্যায়ে প্রকল্প শেয়ারিং কর্মশালা সৈয়দপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের লায়ন্স স্কুল এন্ড কলেজের সংবর্ধনা প্রদান

তৃণমূলের চাপে স্বতন্ত্র নির্বাচনের সিদ্ধান্তে জমিয়ত, সিলেটসহ ১৫০ আসনে নির্বাচনী প্রস্তুতি

  • প্রকাশিত : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৮৩ বার পঠিত
1489
আবু-তালহা তোফায়েল, সিলেট:


তৃণমূল নেতা-কর্মীদের প্রবল চাপ ও ক্ষোভের মুখে কেন্দ্রীয় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ধীরে ধীরে স্বতন্ত্র নির্বাচনের সিদ্ধান্তে অগ্রসর হচ্ছে। সিলেটের ১৯ আসনসহ সারাদেশে ১৫০টিরও বেশি আসনে দলীয় প্রতীক খেজুরগাছ নিয়ে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
অনুসন্ধানে জানা যায়, শুরু থেকেই জমিয়ত-বিএনপি জোট বা নির্বাচনী আসন-সমঝোতার গুঞ্জন শোনা গেলেও এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। এরই মধ্যে কয়েকটি নির্বাচনী এলাকায় বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের কিছু ‘বেফাঁস মন্তব্য’ ও আলেম-উলামাদের নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যপূর্ণ বক্তব্যে মাঠ পর্যায়ে ক্ষোভ দেখা দিয়েছে। অনেক ক্ষেত্রে বিএনপির স্থানীয় প্রার্থীরা জমিয়তকে দোষারোপ করে নিজেদের ব্যর্থতার দায় চাপানোর চেষ্টা করছেন বলেও অভিযোগ উঠেছে।
এ অবস্থায় তৃণমূল জমিয়তের নেতা-কর্মীরা কেন্দ্রীয় নেতৃত্বের ওপর চাপ দিচ্ছেন এককভাবে নির্বাচনের দিকে আগাতে। দলের কেন্দ্রীয় নেতারা তৃণমূলকে আশ্বস্ত করেছেন-কাঙ্ক্ষিত আসনগুলোতে সমঝোতা না হলে কিংবা জোটের শরীকদলের প্রার্থীরা যদি মাঠে বিদ্রোহী আচরণ করে, তবে সিলেটের ১৯ আসনসহ সারাদেশের ১৫০টিরও বেশি আসনে জমিয়ত নিজস্ব প্রতীক খেজুরগাছ নিয়ে নির্বাচনে অংশ নেবে।
ইতিমধ্যে দলীয় পর্যায়ে নির্বাচনী কার্যক্রমও বেগবান হয়েছে। সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগ, উঠান বৈঠক ও কর্মী সভার মাধ্যমে নিজেদের অবস্থান শক্ত করছেন।
বিশেষ করে সিলেট-৩, ৪, ৫, ৬; সুনামগঞ্জ-২, ৩, ৪; মৌলভীবাজার-১, ৪; হবিগঞ্জ-২, ৪ আসনগুলোতে জমিয়ত প্রার্থীদের শক্ত অবস্থান লক্ষ্য করা যাচ্ছে।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-২, নারায়ণগঞ্জ-৪,চট্রগ্রাম ৫ নিলফামারী ১ জামালপুর ৩   কিশোরগঞ্জ-১, ময়মনসিংহ,নেত্রকোনা,জেলার কয়েকটি আসন, এবং নরসিংদী, ফরিদপুর,কুমিল্লা, নড়াইল ও চট্টগ্রামের একাধিক আসনেও হেভিওয়েট প্রার্থীরা সক্রিয় রয়েছেন।
দলীয় প্রতীক খেজুরগাছ নিয়ে ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে নেতা-কর্মীরা মাঠে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি জমিয়ত শেষ পর্যন্ত ১৫০টিরও বেশি আসনে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করে, তবে সবচেয়ে বড় ক্ষতি হবে বিএনপির, আর সবচেয়ে বেশি লাভবান হবে জামায়াতে ইসলামী।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে জমিয়ত সভাপতির নির্বাচনী এলাকা সিলেট ৫ এ পরিকল্পিত ভাবে জামিয়ত ইসলামীর নেতাকর্মীরা বিএনপির কয়েকজন নেতাদের ইন্ধন দিয়ে পরিস্থিতি ঘোলাটে করতে অপচেষ্টা চালাচ্ছে। যাতে করে জমিয়ত বিএনপির সাথে জোটে না যায় এবং মাঝপথে তারা ফায়দা নিতে পারে।
17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর