1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়, সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড পাইকগাছায় ইয়াবাসহ মা ও ছেলে আট লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ সাতক্ষীরায়, শোক ডুমুরিয়ায় ঘেরে বাগদা চিংড়ির মড়ক, মৎস্য বিভাগের জরুরী পরামর্শ কয়রায় জোরপুর্বক জমি দখল ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন সাতক্ষীরার বকচরায় মৎস্য ঘেরের মাছ লুট,  বিষ প্রয়োগ ৩ লক্ষ টাকার ক্ষতি সাধন  মিরকাদিমে ফুটপাত ও ড্রেন দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সম্মেলন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের দায়িত্ব গ্রহণ, আগামীতে ঐক্যবদ্ধ থাকার ডাক

দেশজুড়ে প্রবাহিত হচ্ছে মৃদু থেকে মাঝারি দাবদাহ

  • প্রকাশিত : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ১৪১ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক::

দেশজুড়ে মৃদু থেকে মাঝারি ধরনের দাবদাহ বা তাপপ্রবাহ বয়ে যাচ্ছে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলেছে, এটি অব্যাহত থাকতে পারে।

রাষ্ট্রীয় সংস্থাটি বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমন বার্তা দিয়েছে।

পূর্বাভাসে সিনপটিক অবস্থা নিয়ে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে।

দিনভর আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে জানানো হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে।

তাপপ্রবাহ বা দাবদাহের বিষয়ে পূর্বাভাসে জানানো হয়, সারা দেশে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

তাপমাত্রার বিষয়ে জানানো হয়, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

ঢাকায় বাতাসের গতি ও দিক নিয়ে বলা হয়, দক্ষিণ/দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার।

ঢাকায় বুধবার সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে সূর্য অস্ত যাবে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলেছে, বৃহস্পতিবার ঢাকায সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে।

পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থা নিয়ে বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর