- মুন্সিগঞ্জ প্রতিনিধি ::
মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ২৪ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেটসহ মো. কেফায়েত উল্লাহ খান ওরফে তুহিন খান (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের উত্তর মূলচর এলাকার মৃত বাচ্চু হাওলাদারের বসতবাড়ির কাচারী ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত তুহিন খান উত্তর মূলচর এলাকার মৃত হেদায়েত উল্লাহ খানের ছেলে।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় টংগিবাড়ী থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তুহিন খানের কাছ থেকে ২৪ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় টংগিবাড়ী থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত আসামিকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আদালতে পাঠানো হয়েছে।