1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীটি প্রভাবশালীদের দখলে মাছ চাষ করছে ভেড়িবাঁধ দিয়ে কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

নদীতে নিখোঁজের ৩ ঘন্টা পর মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬০ বার পঠিত
dead-10484

সৈয়দপুর ( নীলফামারী) প্রতিনিধি::


সৈয়দপুরে খড়খড়িয়া নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ মাদ্রাসা ছাত্র শাহিন আলমের (১৬) মরদেহ ৩ ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বাড়ির পাশে চান্দিয়ার ডাঙ্গা ব্রীজের দেড় গজ দুরে ওই মরদেহ উদ্ধার করা হয়। মৃত শাহিন আলম ওই ইউনিয়নের পোড়ারহাট তেলিপাড়ার আবু তালেবের ছেলে। পোড়ারহাট সিদ্দিকীয়া আলিম মাদরাসার ১০ম শ্রেণির ছাত্র ছিল সে।

প্রতিবেশী আজাহার আলী বলেন, মাদরাসা ছাত্র শাহিন তাঁর তিন বন্ধুকে নিয়ে সকাল ১০টার দিকে বাড়ীর পাশে খড়খড়িয়া নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে বন্যায় প্লাবিত ওই নদীতে ডুবে যায় তারা। এদের মধ্যে তিন বন্ধু সাতার কেটে নদীর পাড়ে উঠতে পারলেও নিখোঁজ হয় শাহিন।

এসময় তারা চিৎকার দিলে জড়ো হয় আশেপাশের লোকজন। প্রথমে স্থানীয়রা নদীতে নেমে শাহীনকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস এবং রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরী দল ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করে। খোঁজের প্রায় ৩ ঘন্টা পর ঘটনাস্থল থেকে নদীর ভাটির দিকে দেড়শ গজ দূরে নিখোঁজ শাহিনের মরদেহ উদ্ধার করে ডুবুরি দলের সদস্যরা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো: ফইম উদ্দিন নদীতে নিখোঁজ হওয়া শাহিনের মরদেহ উদ্ধার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ মৃতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর