1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু শেখরের ঘুষ বাণিজ্যের খবর প্রকাশে সাংবাদিক ম্যানেজে ব্যস্ত সময় পার! খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল সাতক্ষীরায় নিরাপদ পানি সরবরাহ ও বিপণন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত কয়রায় ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন, স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে! কয়রায় বাবলার বীজ রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন সৈয়দপুরে ১ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার : দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

নাটোরে বিএনপির মঞ্চ ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১০৫ বার পঠিত

শামীম পারভেজ, নাটোর::

নাটোরে জেলা বিএনপি’র অবস্থান কর্মসুচি ও ইফতার মাহফিলের মঞ্চ ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। আজ শুক্রবার বেলা ১১ টার দিকে শহরের আলাইপুরস্থ দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজ।

লিখিত বক্তব্যে বলা হয় বিএনপি’র ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে কেন্দ্রীয় কর্মসুচি অনুযায়ী শহরের আলাইপুরস্থ উপশহর মাঠে তাদের অবস্থান কর্মসুচি ও ইফতার মাহফিলের জন্য প্রশাসনের অনুমতি নিয়ে মঞ্চ নির্মান করা হচ্ছিল।

গতকাল বৃহস্পতিবার রাত ১০ টার দিকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ১৫/২০ টি মোটর সাইকেলে করে এসে তাদের নির্মীয়মান মঞ্চটি ভেঙ্গে অগ্নিসংযোগ করে চলে যায়। তারা এই ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবী জানান। একই সাথে তারা আগামী ১লা এপ্রিল তাদের নির্ধারিত স্থানে এবং সময়ে তাদের পূর্ব নির্ধারিত কর্মসুচি অনুষ্ঠিত করবেন বলে ঘোষণা দেন।

একই স্থানে ও সময়ে আওয়ামী লীগের পক্ষ থেকে মাইকিং করে শান্তি সমাবেশের যে ঘোষণা দেওয়া হয়েছে সেক্ষেত্রে তারা কি করবেন সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে জেলা বিএনপি’র আহবায়ক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম বাচ্চু জানান, বিষয়টি পুলিশকে জানিয়েছেন। তবে তাদের এ কর্মসুচি পালন গণতান্ত্রিক অধিকার এবং পূর্ব ঘোষিত কর্মসুচি তারা পালন করবেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক কাজী শাহ আলম, সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, সাইফুল ইসলাম আফতাবসহ দলের ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শণ করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর